কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৫, ০৮:১৭ এএম
অনলাইন সংস্করণ

উত্তেজনা বাড়ালে মোদিকে তার বাড়ি পর্যন্ত ধাওয়া করব: প্রতিরক্ষামন্ত্রী

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: সংগৃহীত
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: সংগৃহীত

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, পুরো পাকিস্তান সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ এবং মোদি সরকারের যেকোনো আগ্রাসনের জবাব পুলওয়ামা ঘটনার মতোই শক্তভাবে দেওয়া হবে। খবর জিও নিউজের।

রোববার (২৭ এপ্রিল) আসিফ জোর দিয়ে বলেন, পাকিস্তান সশস্ত্র বাহিনীর পাশে রয়েছে এবং যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেবে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে সংঘর্ষ আঞ্চলিক এবং বৈশ্বিক শান্তির জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়াবে।

তিনি আরও জানান, বিষয়টি এরইমধ্যেই আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরে আনা হয়েছে এবং তারা চাইলে তদন্ত ও অনুসন্ধান চালাতে পারে।

তবে আসিফ হুঁশিয়ার করে বলেন, যদি পরিস্থিতি উত্তপ্ত হয়, আমাদের থামাতে কেউ পারবে না। তিনি আরও বলেন, যদি মোদি উত্তেজনা বাড়ানোর পথ বেছে নেন, তবে আমরা তাকে তার বাড়ি পর্যন্ত ধাওয়া করব।

আসিফ অভিযোগ করেন, মোদি মিথ্যা প্রচারণা চালানোর জন্য পরিচিত এবং পুলওয়ামা ঘটনার সময়ও একই কৌশল নিয়েছিলেন। তবে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, পাকিস্তান যথেষ্ট শক্তিশালী এবং প্রয়োজন হলে উপযুক্ত জবাব দিতে প্রস্তুত রয়েছে।

সম্প্রতি কাশ্মীরের পেহেলগাম এলাকায় গোলাগুলিতে ২৬ জন পর্যটক নিহত হওয়ার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। তদন্ত ছাড়াই ভারতের হিন্দুত্ববাদী সরকার পাকিস্তানকে দায়ী করে ৬৫ বছরের পুরনো সিন্ধু পানিবন্টন চুক্তি বাতিলের ঘোষণা দেয়।

পাকিস্তান এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে। দেশটির জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি) জানিয়েছে, পানি পাকিস্তানের প্রাণরসায়ন এবং এটিকে অবরুদ্ধ বা সরানো হলে তা যুদ্ধ ঘোষণার শামিল হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১০

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১১

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১২

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৩

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

১৪

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

১৫

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

১৬

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

১৭

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৮

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

১৯

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

২০
X