কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫, ০৩:০৭ পিএম
অনলাইন সংস্করণ

কাশ্মীর সীমান্তে ভারতীয় ড্রোন গুলি করে ভূপাতিত করল পাকিস্তান

ভারতীয় কোয়াডকপ্টার ড্রোন। ছবি : সংগৃহীত
ভারতীয় কোয়াডকপ্টার ড্রোন। ছবি : সংগৃহীত

কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে পঞ্চমবারের মতো গোলাগুলি হয়েছে। এ নিয়ে তীব্র উত্তেজনার মধ্যে ভারতীয় ড্রোন ভূপাতিত করল পাকিস্তান সেনাবাহিনী। রাষ্ট্র পরিচালিত রেডিও পাকিস্তান এবং পিটিভি নিউজ নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান সেনাবাহিনী মঙ্গলবার (২৯ এপ্রিল) আজাদ কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার (এলওসি) কাছে একটি ভারতীয় কোয়াডকপ্টার ড্রোন গুলি করে ভূপাতিত করে। পেহেলগাম হামলার পরিপ্রেক্ষিতে দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজের মধ্যে এ ঘটনা ঘটল।

স্থানটি নির্দিষ্ট করে নিরাপত্তা সূত্র জানিয়েছে, পাকিস্তান তার আকাশসীমা লঙ্ঘনের প্রচেষ্টা ব্যর্থ করে নিয়ন্ত্রণ রেখায় একটি ভারতীয় কোয়াডকপ্টার সফলভাবে গুলি করে ভূপাতিত করেছে। শত্রু আজাদ কাশ্মীরের ভিম্বের জেলার মানাওয়ার সেক্টরে একটি কোয়াডকপ্টার ব্যবহার করে নজরদারির চেষ্টা করেছিল। পাকিস্তান সেনাবাহিনী সময়মতো পদক্ষেপের মাধ্যমে শত্রুর এই নিকৃষ্ট প্রচেষ্টাকে ব্যর্থ করে দেয়।

নিরাপত্তা সূত্র এই ঘটনাকে পাকিস্তান সেনাবাহিনীর সতর্কতা, পেশাদার দক্ষতা এবং প্রতিরক্ষামূলক প্রস্তুতির স্পষ্ট প্রমাণ হিসেবে অভিহিত করে। এক সামরিক সূত্র বলেছে, পাকিস্তান সেনাবাহিনী সর্বদা শত্রুর যেকোনো আগ্রাসনের তাৎক্ষণিক ও কার্যকর জবাব দিতে প্রস্তুত। সমগ্র জাতি প্রতিটি ফ্রন্টে শত্রুকে যথাযথ জবাব দিতে সশস্ত্র বাহিনীর সঙ্গে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছে।

এর আগে সোমবার (২৮ এপ্রিল) রাতে দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলি হয়। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, তারা ‘পরিমিত ও কার্যকরভাবে’ জবাব দিয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, ২৮-২৯ এপ্রিল রাতে পাকিস্তানি সেনারা কুপওয়ারা ও বারামুলা জেলার সীমান্তবর্তী এলাকা এবং আখনুর সেক্টরে অপ্ররোচিতভাবে ছোট অস্ত্রের গুলিবর্ষণ করে। ভারতীয় সেনাবাহিনী এই উত্তেজনার পরিমিত ও কার্যকর জবাব দিয়েছে।

গত বৃহস্পতিবার রাত থেকে পাকিস্তানি সেনাদের সঙ্গে ভারতীয় সেনাদের গোলাগুলির ঘটনা ঘটছে। তবে এতে এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের ভিসা আবেদন নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

লেবাননের প্রতি ‘সম্মান দেখানো’ শান্তিচুক্তির অংশ : ইরান

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, স্মৃতিতে মেসির জাদু

বাজেটে আবাসন খাতের গুরুত্বপূর্ণ দাবি উপেক্ষিত, ফ্ল্যাটের দাম আরও বৃদ্ধির আশঙ্কা

খান স্যারের কোচিং সেন্টারে হামলায় নেতৃত্ব দেওয়া তরুণের অস্বাভাবিক মৃত্যু

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

ফরিদপুরে উপজেলা যুবলীগ সভাপতি গ্রেপ্তার

একসঙ্গে কতটা লিচু খেলে বিপদ হতে পারে? যা বলছেন বিশেষজ্ঞ

‘স্বাস্থ্যসেবার আজ ও আগামী’ শীর্ষক সভা অনুষ্ঠিত

হাসপাতালের লাইসেন্স বাতিলে ‘আমার ফাঁসি হয়েছে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

১০

সর্বকালের সবচেয়ে ‘সমালোচিত’ বিশ্বকাপের সাক্ষী হচ্ছে বিশ্ব?

১১

এভারেস্টজয়ী নুরুননাহারকে পূবালী ব্যাংকের সংবর্ধনা

১২

সাংবাদিকদের প্রতি ইসলামী আন্দোলনের বিশেষ আহ্বান

১৩

তদন্তে মিলল জামায়াত নেতার চাঁদাবাজির অভিযোগ

১৪

আবারও ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

১৫

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও ইউনিলিভারের যৌথ উদ্যোগে করপোরেট সেশন

১৬

শিক্ষক, গবেষক তৈরির লক্ষ্যে ড্যাফোডিলে টিএএফ ও অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের আবেদন শুরু

১৭

কোটি টাকা নিয়ে ঘোরার অভিযোগ / মন্ত্রী সাহেবকে জিজ্ঞেস করেন ‘প্রুফটা দেখাতে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

১৮

ইসলামী ব্যাংকের জন্য নিরপেক্ষ বোর্ড গঠনের প্রচেষ্টা চলছে : নতুন প্রশাসক

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তির বিরুদ্ধে তেহরানে বিক্ষোভ

২০
X