কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫, ০২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

কাশ্মীর হামলা নিয়ে কথা বলায় আফ্রিদিকে এক হাত নিলেন শিখর ধাওয়ান

শিখর ধাওয়ান ও শহীদ আফ্রিদি। ছবি : সংগৃহীত
শিখর ধাওয়ান ও শহীদ আফ্রিদি। ছবি : সংগৃহীত

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন। এর পেছনে পাকিস্তানের সংযোগের অভিযোগ করে ভারত। এ নিয়ে দুই দেশের নাগরিকদের মধ্যে বাকযুদ্ধ চলছে। পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিকে আক্রমণ করে তাতে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ভারতের জাতীয় দলের সাবেক ক্রিকেটার শিখর ধাওয়ান।

শিখর ধাওয়ান তার এক্স (পূর্বে টুইটার) পোস্টে লিখেছেন, ‘কার্গিলে আমরা তোমাদের হারিয়েছিলাম। ইতিমধ্যেই তোমরা এতটা নিচে নেমে গেছ, আর কত নিচে নামবে? অযথা মন্তব্য করার পরিবর্তে নিজের দেশের উন্নতির জন্য মাথা খাটাও শহীদ আফ্রিদি। আমাদের ভারতীয় সেনাবাহিনী নিয়ে আমাদের খুব গর্ব হয়। ভারত মাতা কি জয়! জয় হিন্দ!’

এর আগে শহীদ আফ্রিদির করা মন্তব্যের জেরে সোমবার (২৮ এপ্রিল) এক্স-বার্তাটি দেন শিখর ধাওয়ান।

শনিবার (২৬ এপ্রিল) জিওটিভি নিউজের প্রতিবেদনে বলা হয়, ভারতের অবৈধভাবে অধিকৃত কাশ্মীরের পেহেলগামে হামলায় মানুষের প্রাণহানির জন্য আফ্রিদি দুঃখ প্রকাশ করেছেন। সে সঙ্গে পাকিস্তানের অভ্যন্তরে ক্রমবর্ধমান সন্ত্রাসী হামলারও নিন্দা করেন সাবেক এ তারকা খেলোয়াড়।

পর্যটক নিহতের ঘটনায় সমবেদনা জানানোর পাশাপাশি আফ্রিদির কণ্ঠে ছিল ভারতের প্রতি তীব্র ক্ষোভ। কোনো প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দোষারোপ করায় নয়াদিল্লির সমালোচনা করে এই কাজটিকে দুর্ভাগ্যজনক এবং অযৌক্তিক বলে অভিহিত করেন তিনি।

তিনি বলেন, ভারত এই ঘটনার জন্য খুব তাড়াতাড়ি পাকিস্তানকে দায়ী করে ফেলেছে। ফলে অধিকৃত অঞ্চলে প্রাণহানির ঘটনা ভিন্ন মোড় নিয়েছে।

আফ্রিদি দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীকে কূটনৈতিক সম্পর্ক এগিয়ে নেওয়ার তাগিদ দেন। বলেন, আমাদের সমস্যাগুলোর একমাত্র সমাধান হলো সংলাপ; সংঘাতে কোনো লাভ নেই।

এ ছাড়া স্থানীয় গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় তিনি ভারতের সরকার ও সেনাবাহিনীর সমালোচনা করে বলেন, ‘ভারত নিজের জনগণকে হত্যা করে, তারপর পাকিস্তানের ওপর দোষ চাপায়।’

আফ্রিদি বলেন, ‘পেহেলগামে এক ঘণ্টা ধরে মানুষ হত্যা চলছিল, অথচ ৮ লাখ ভারতীয় সেনার কেউই ঘটনাস্থলে পৌঁছায়নি। পরে যখন গেল, তখন দোষ চাপাল পাকিস্তানের ওপর।’

আফ্রিদি আরও বলেন, ‘কোনো দেশ বা ধর্ম সন্ত্রাসবাদকে সমর্থন করে না। ইসলাম কেবল শান্তির শিক্ষা দেয় এবং পাকিস্তান কখনোই এ ধরনের কাজকে সমর্থন করে না। বরং আমরা সবসময় ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এরদোয়ানকে অস্ত্র না দিতে ট্রাম্পকে অনুরোধ নেতানিয়াহুর

সোনারগাঁও হোটেলে চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

রাঙামাটিতে টানা বৃষ্টি, বাঘাইছড়িতে নিহত ১

রাঙামাটিতে টানা বৃষ্টি, বাঘাইছড়িতে নিহত ১

ব্রাজিল, ফ্রান্স ও স্পেনকে নিয়ে মুখ খুললেন স্কালোনি

এনসিপির সমাবেশে বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশ খেলাফত মজলিসের নিন্দা

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, যা বললেন ভোক্তা অধিকারের জব্বার মণ্ডল

নড়াইলে জুলাই যোদ্ধাদের মারতে পুরস্কার ঘোষণা, থানায় অভিযোগ 

আর্জেন্টিনা-পর্তুগাল ২০৩০ বিশ্বকাপ খেলবে বাছাইপর্ব ছাড়াই

মধ্যরাতে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জে আহত ২৫ জবি শিক্ষার্থী

১০

নিয়োগ দেবে ভিভো

১১

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু সাড়ে ৩ হাজার ছাড়াল, আশ্রয়হীন ১৮ হাজার

১২

ফাইনালের আগে বদলে যাচ্ছে বিশ্বকাপের অফিসিয়াল বল; কিন্তু কেন?

১৩

কখন কোথায় হবে কোয়ার্টার ফাইনালের খেলা

১৪

কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হলো যাদের, অপেক্ষায় কারা

১৫

দুমকীতে ৭১ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

১৬

মোবাইলে আর্জেন্টিনা-মিশর ম্যাচ দেখবেন যেভাবে

১৭

ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে চুক্তিতে আনতে চীনকে টানছে নরওয়ে

১৮

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্মার্ট প্রশাসন গড়তে তথ্যপ্রযুক্তিমন্ত্রীর সহযোগিতার আশ্বাস

১৯

চিকিৎসকের কাছে যাওয়ার পথে প্রাণ গেল মা-ছেলের

২০
X