কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ মে ২০২৫, ১২:০৮ পিএম
অনলাইন সংস্করণ
ভারত-পাকিস্তান যুদ্ধ 

চীনের জে-১০সি যুদ্ধবিমানের জয়জয়কার

জে-১০সি যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত
জে-১০সি যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত

ভারতের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাকিস্তান যে পাল্টা সামরিক প্রতিক্রিয়া জানিয়েছে, তাতে চীনের তৈরি জে-১০সি যুদ্ধবিমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে দেশটির সামরিক সূত্র দাবি করেছে।

জিও নিউজ ও ডনের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ভোরে ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান, যার মধ্যে তিনটি ছিল অত্যাধুনিক রাফায়েল জেট। এ হামলায় পাকিস্তান তাদের সর্বাধুনিক চীনা প্রযুক্তিনির্ভর জে-১০সি জেট ব্যবহার করে।

বিশ্লেষকরা বলছেন, এই ঘটনায় প্রমাণ মিলেছে, পাকিস্তানের বিমানবাহিনী এখন চীনের উন্নত প্রযুক্তি ব্যবহার করে ভারতের রাফায়েলের মতো ‘৪.৫ জেনারেশন’ যুদ্ধবিমান মোকাবিলায় সক্ষম।

পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ বলেন, ‘আমরা চাইলে আরও ১০টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করতে পারতাম। কিন্তু আমরা সংযম দেখিয়েছি।’

চীনা নির্মিত জে-১০সি হচ্ছে এক ইঞ্জিন বিশিষ্ট, মাল্টিরোল যুদ্ধবিমান যা অত্যাধুনিক রাডার ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমে সজ্জিত। এটি নজরদারি, আকাশ থেকে আকাশে ও আকাশ থেকে স্থল হামলার ক্ষমতা রাখে।

বিশ্লেষকরা এটিকে ভারত-চীন সামরিক প্রযুক্তির প্রতিদ্বন্দ্বিতার প্রকাশ হিসেবেও দেখছেন। কেউ কেউ বলছেন, রাফায়েল বনাম জে-১০সি লড়াই ছিল চীনা ও পশ্চিমা প্রযুক্তির বাস্তব পরীক্ষার মঞ্চ।

একজন মার্কিন সামরিক বিশ্লেষক সিএনএন-কে বলেন, “যদি সত্যিই রাফায়েল ধ্বংস হয়ে থাকে, তবে এটি শুধু ভারতের নয়, পশ্চিমা প্রযুক্তির জন্যও এক চরম ধাক্কা। একইসাথে এটি প্রমাণ করে চীন এখন সত্যিকার অর্থেই অত্যাধুনিক সামরিক প্রযুক্তি তৈরি করছে।”

চীনের তৈরি জে-১০সি ব্যবহার করে পাকিস্তানের এই সফল প্রতিক্রিয়া দক্ষিণ এশিয়ায় সামরিক ভারসাম্যের নতুন দিগন্ত উন্মোচন করছে বলেও মন্তব্য করেন কূটনৈতিক বিশ্লেষকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ভারত-পাকিস্তান যুদ্ধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X