স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ১২:১৫ এএম
আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ০৮:২৮ এএম
অনলাইন সংস্করণ

অক্টোবরে দুবাইয়ে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ

বাংলাদেশ-আফগান ম্যাচের দৃশ্য। ছবি : সংগৃহীত
বাংলাদেশ-আফগান ম্যাচের দৃশ্য। ছবি : সংগৃহীত

এশিয়া কাপের পর পরই আফগানিস্তানের বিপক্ষে খেলবেন লিটন দাস, মেহেদী হাসান মিরাজরা। বাংলাদেশের বিপক্ষে আসন্ন এই সিরিজের সূচি ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত হবে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দ্বিপক্ষীয় সিরিজ শুরু হবে ২ অক্টোবর প্রথম টি-টোয়েন্টি দিয়ে। পরের দুটি ম্যাচ হবে যথাক্রমে ৪ ও ৬ অক্টোবর। এরপর ওয়ানডে সিরিজ শুরু হবে ৯ অক্টোবর, বাকি দুটি ম্যাচ হবে ১১ ও ১৪ অক্টোবর। অর্থাৎ এশিয়া কাপের সুপার ফোরে জায়গা করে নিলেই লিটনরা একসঙ্গে খেলে দেশে ফিরবেন, অন্যথায় দেশে ফিরে আবারও যেতে হবে তাদের।

সিরিজটি দুই দেশের পারস্পরিক সম্পর্ককে আরও মজবুত করবে জানিয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নাসীব খান তার মন্তব্যে বলেছেন, ‘আমরা বাংলাদেশের বিপক্ষে সিরিজের আয়োজন করতে পেরে গর্বিত। এই সফর আমাদের পারস্পরিক সম্পর্কের দৃঢ়তা তুলে ধরে এবং নিরপেক্ষ ভেন্যুতেও বিশ্বমানের ক্রিকেট উপহার দেওয়ার অঙ্গীকারকে স্মরণ করিয়ে দেয়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

রামিসা হত্যা মামলা / রায় ঘোষণার সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

১০

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

১১

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১২

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১৩

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১৪

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১৫

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১৬

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১৭

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১৮

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

২০
X