কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ০৬:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

রাশিয়ায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১, আহত ১৩০

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাশিয়ার রিয়াজান অঞ্চলে একটি কারখানায় বিস্ফোরণে ১১ জন নিহত এবং ১৩০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৫ আগস্ট) এ ঘটনা ঘটে। রাশিয়ার জরুরি মন্ত্রণালয় শনিবার হতাহতের তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্সের।

টেলিগ্রামে এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, মস্কো থেকে ৩২০ কিলোমিটার (১৯৮ মাইল) দক্ষিণ-পূর্বে বিস্ফোরণস্থলে উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের মধ্যে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।

রিয়াজান অঞ্চলের গভর্নর পাভেল মালকভ শুক্রবার বলেছেন, কারখানার একটি কর্মশালার ভেতরে আগুন লাগার কারণে এই ঘটনা ঘটেছে।

আগুন লাগার কোনো কারণ জানানো হয়নি, কারখানাটিতে কী তৈরি করা হতো তা-ও স্পষ্ট নয়। এর আগে বিভিন্ন সময় ইউক্রেনীয় ড্রোন রিয়াজান অঞ্চলে সামরিক ও অর্থনৈতিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে।

কিছু রাশিয়ান সংবাদমাধ্যম জানিয়েছে, মজুত করা বারুদে আগুন ধরে যাওয়ার কারণে বিস্ফোরণটি ঘটেছে। তবে তারাও নির্ভরযোগ্য সূত্র ব্যবহার করেনি।

এদিকে ইউক্রেনের ভূখণ্ড লক্ষ্য করে ৮৫টি আক্রমণাত্মক ড্রোন এবং একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। গত রাতে এসব হামলা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের বিমানবাহিনী।

শনিবার (১৬ আগস্ট) টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বিমানবাহিনী জানিয়েছে, সুমি, ডোনেটস্ক, চেরনিহিভ এবং ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের সম্মুখভাগের অঞ্চলগুলোকে রাতের হামলায় লক্ষ্যবস্তু করা হয়েছিল। তারা জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো ৬১টি ড্রোন ধ্বংস করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X