বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ০৮:০৮ পিএম
অনলাইন সংস্করণ

আমাকে ওর সঙ্গে তুলনা করছে, সেটা সমস্যা না : মাহি

অভিনেত্রী সামিরা খান মাহি। ছবি: সংগৃহীত
অভিনেত্রী সামিরা খান মাহি। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আবারও আলোচনায় উঠে এসেছেন অভিনেত্রী সামিরা খান মাহি। বুধবার (১৩ আগস্ট) মাহির ফেসবুকে প্রকাশিত কিছু ছবি থেকে এই আলোচনার সূত্রপাত হয়। যেখানে দেখা গেছে সবুজ রঙের কোর্ট, চোখে চশমা পরে একটি অফিসে বসে আছেন। নাটকের প্রচারণার অংশ হিসেবে তিনি এই ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, আসছে ‘সুইট কলিগ’।

নাটকের প্রচারণার জন্য তোলা সেই ফটোগুলোই যেন পরবর্তীতে কাল হয়ে দাঁড়িয়েছে মাহির। শেয়ার করা এই ছবিগুলো মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এরপর কেউ কেউ এই অভিনেত্রীকে পর্ন তারকা মিয়া খলিফার সঙ্গে তুলনা করে শুরু করেন ট্রল করা।

বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন মাহি। জানিয়েছেন, সেক্সুয়ালি হতাশাগ্রস্ত মানুষ ছাড়া এই ধরনের চিন্তা সুস্থ মানুষের মাথায় আসার কথা নয়। যা নিয়ে মাহি বলেন, ‘অনেকে বলছে, মিয়া খলিফার মতো দেখতে লাগছে। কিন্তু সে অন্য রকম। তার একটা পেশা আছে, তার জীবন আলাদা- সে জীবনে কী করবে, না করবে, এটা একান্ত তার সিদ্ধান্ত। তাকে নিয়ে তো আমাদের মাথাব্যথা হওয়ার কিছু নেই। সে কোনোভাবেই আমাদের কাছের কেউ না। আমাকে ওর সঙ্গে তুলনা করছে, সেটা সমস্যা না, কিন্তু তারা তুলনা করছে নেগেটিভ উপায়ে, এটাতেই আমার আপত্তি।’

মাহি আরও বলেন, ‘আমার মনে হয় সেক্সুয়ালি হতাশাগ্রস্ত মানুষ ছাড়া এ ধরনের চিন্তা সুস্থ মানুষের মাথায় আসার কথা নয়।’

এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমেও একটি পোস্ট করেন মাহি। যেখানে তিনি লিখেছেন, ‘একজোড়া চশমা দেখে কারও কারও ভিন্নভাবে মনে হতে পারে, কিন্তু আমার জন্য এটা শুধুই অফিস লুকের অংশ। প্রতিটি পোশাক বা ভঙ্গিকে অপ্রাসঙ্গিকভাবে দেখার প্রয়োজন নেই। স্টাইলকে তার মতো করেই উপভোগ করা উচিত।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

১০

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

১১

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

১২

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

১৩

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

১৪

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

১৫

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

১৬

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৭

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৮

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

২০
X