কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ১২:০৮ পিএম
আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ১২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ
তিন শতাধিক মৃত্যু

পাকিস্তানে বন্যা দুর্গতদের পাশে দাঁড়াচ্ছে ইরান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পাকিস্তানে বন্যা দুর্গতদের সহায়তা দিতে যাচ্ছে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির (আইআরসিএস)। এর প্রধান পিরহোসেইন কুলিভান্ড জানিয়েছেন, পাকিস্তানে চলমান বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যে তারা জরুরি চিকিৎসা ও ত্রাণ দল পাঠানোর জন্য প্রস্তুত।

শনিবার দেওয়া এক বার্তায় আইআরসিএস প্রধান পাকিস্তানি রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস) এবং মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, এই কঠিন সময়ে আমরা আপনার সঙ্গে আছি। মানবিক সহায়তার জন্য আমরা চিকিৎসা ও ত্রাণ টিম পাঠাতে প্রস্তুত।

পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, গত ৪৮ ঘণ্টায় উত্তরের বিভিন্ন এলাকায় প্রবল বন্যায় অন্তত ৩২০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৩০৭ জন খাইবার পাখতুনখাওয়া প্রদেশে মারা গেছেন। অঞ্চলটি পাহাড়ি অঞ্চল হওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ছাড়া পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ৯ জন এবং গিলগিত-বালতিস্তানে ৫ জন প্রাণ হারিয়েছেন।

সূত্র : বর্না নিউজ এজেন্সি

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সংহতি

টেকনাফে অনুপ্রবেশ, মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক

জামায়াত এমপির ভিডিওকাণ্ডে এবার আরেক নেত্রীর যোগসূত্র 

খেলতে বের হয় ২ বোন, পুকুরে মিলল মরদেহ

আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ২০, নিখোঁজ শতাধিক

হোটেলকক্ষে গোপন ক্যামেরা? মোবাইল দিয়ে শনাক্ত করবেন যেভাবে

অস্ট্রেলিয়ার ফেডারেশন প্রতিষ্ঠার ১২৫ বছরপূর্তি / তরুণ নেতৃত্বে গুরুত্ব ও নাগরিক শিক্ষা জোরদারের আহ্বান

ইরানের সাম্প্রতিক হামলায় মার্কিন সেনা হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

সেই জামায়াত এমপির দ্বিতীয় বিয়ের তারিখ নিয়ে বিভ্রান্তি

জুলাই আন্দোলনে শহীদ মাদ্রাসা শিক্ষার্থীদের ‘পূর্ণাঙ্গ তালিকা’ প্রকাশ করল সাআস

১০

যুক্তরাজ্যে বেকারত্ব বেড়ে ৪.৯ শতাংশ

১১

চট্টগ্রামে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

১২

মধ্যপ্রাচ্যে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে নাগরিকদের পরামর্শ মালদোভার

১৩

সিলিমপুর আবাসিক এলাকা এড়িয়ে সড়ক নির্মাণের পরামর্শ সিডিএর

১৪

নতুন হামলায় মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস

১৫

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্ত আটক

১৬

৬ দশকের পুরোনো ঈদগাহ দখলে নিলেন প্রভাবশালী

১৭

‘মোড়কের পেছনে লুকোচুরি বন্ধ হোক, সামনে আসুক সত্য’

১৮

ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর আগ্রহ নেই ইসরায়েলের: স্মোট্রিচ

১৯

ইউনিফর্ম পরে আ.লীগের মনোনয়ন জমা: অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

২০
X