কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ মে ২০২৫, ০২:৪৮ পিএম
আপডেট : ১০ মে ২০২৫, ০২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

সীমান্তে সেনা মোতায়েন বাড়াচ্ছে পাকিস্তান, প্রস্তুত ভারতও

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

সীমান্তে উত্তেজনার মধ্যে পাকিস্তান সেনাবাহিনীকে ‘ফরওয়ার্ড এরিয়া’ বা অগ্রবর্তী স্থানে মোতায়েন করতে দেখা গেছে বলে জানিয়েছে ভারত। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল সোফিয়া কোরেশি শনিবার এক প্রেস ব্রিফিংয়ে এই অভিযোগ করেন। খবর বিবিসির।

তিনি বলেন, পাকিস্তান সেনারা অগ্রবর্তী এলাকায় মোতায়েন হচ্ছে, যা স্পষ্টতই পরিস্থিতি আরও ঘোলাটে করার উদ্দেশ্যে করা হচ্ছে।

ভারতের সেনাবাহিনী এ সময় ‘চূড়ান্ত প্রস্তুত অবস্থায়’ রয়েছে বলেও জানান কর্নেল কোরেশি। তিনি বলেন, আমরা প্রতিটি শত্রুতামূলক পদক্ষেপের কার্যকর জবাব দিয়েছি এবং ভবিষ্যতেও দেব। তবে ভারত সংঘাত বাড়াতে চায় না, যদি পাকিস্তানও একই মনোভাব দেখায়।

পাকিস্তানের পক্ষ থেকে এখন পর্যন্ত এ নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।

উল্লেখ্য, সীমান্তে সাম্প্রতিক গোলাগুলি, ড্রোন হামলা ও বিমান হামলার ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। সীমান্তবর্তী এলাকা থেকে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

১০

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১১

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১২

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১৩

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১৪

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১৫

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১৬

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৭

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৮

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৯

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

২০
X