কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ মে ২০২৫, ০৭:২০ পিএম
অনলাইন সংস্করণ
পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি

পানি সংকটের কারণে পাক-ভারত যুদ্ধবিরতি হুমকির মুখে

ভারতের একতরফা সিন্ধু পানি চুক্তি স্থগিত, যা এখনো বহাল থাকায় পাক-ভারত যুদ্ধবিরতি হুমকির মুখে পড়েছে। ছবি : সংগৃহীত
ভারতের একতরফা সিন্ধু পানি চুক্তি স্থগিত, যা এখনো বহাল থাকায় পাক-ভারত যুদ্ধবিরতি হুমকির মুখে পড়েছে। ছবি : সংগৃহীত

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সম্প্রতি সতর্ক করেছেন যে, ভারত ও পাকিস্তানের মধ্যে আসন্ন আলোচনায় পানি সমস্যা সমাধান না হলে দুই দেশের মধ্যকার যুদ্ধবিরতি হুমকির মুখে পড়তে পারে।

তিনি আরও বলেন, পানি সমস্যার সমাধানে ব্যর্থতা ‘একটি যুদ্ধ ঘোষণা করার সমান’ হবে।

মঙ্গলবার (১৩ মে) সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে পাক-ভারত যুদ্ধবিরতি নিয়ে এই মন্তব্য করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

সাক্ষাৎকারে তিনি বলেন, যদি দুই দেশের মধ্যে পানি সংকটের সমাধান না হয়, তা হলে এই অবস্থা যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে। এটি এক ধরনের যুদ্ধ ঘোষণার মতো হবে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবরটি প্রকাশ করেছে।

সাক্ষাৎকারে পানি সংকটের পাশাপাশি, দার ভারতীয় সীমান্তে গত ৭ মে ভারতীয় বাহিনীর বিনা উসকানিতে চালানো আক্রমণের ব্যাপারেও মন্তব্য করেছেন। তিনি জানান, পাকিস্তান কোনোভাবেই ভারতের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইচ্ছা রাখে না। তার ভাষায়, ইসলামাবাদ কেবল আত্মরক্ষার জন্য পাল্টা হামলা চালিয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের সাম্প্রতিক একতরফা চুক্তি স্থগিতের ফলে যুদ্ধবিরতি হুমকির মুখে পড়েছে। তিনি স্পষ্টভাবে বলেন, ভারতকে এই স্থগিতাদেশ প্রত্যাহার করতে হবে। তা না হলে, এটি যুদ্ধ ঘোষণার সমতুল্য হবে।

পানি সমস্যার পাশাপাশি দার ভারতের সামরিক অভিযানের ব্যাপারেও মন্তব্য করেছেন। তিনি ভারতীয় সামরিক অভিযানকে ‘একটি যুদ্ধ’ এবং ‘কাশ্মীর অঞ্চলে ভারতের আধিপত্য কায়েমের একটি কল্পনাপ্রসূত চেষ্টা’ বলে অভিহিত করেন। তবে, তিনি সাফ জানিয়ে দেন, পারমাণবিক বিকল্প কখনোই আলোচনার টেবিলে ছিল না।

তিনি আরও বলেন, এমন সময় আসে যখন আপনাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়। আমরা জানি আমাদের সামরিক শক্তি যথেষ্ট শক্তিশালী, আমরা তাদের পরাজিত করতে পারব।

বর্তমানে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, তবে দার সতর্ক করেছেন যে, পাকিস্তান এবং ভারতের মধ্যে পূর্ণাঙ্গ আলোচনা এখনো শুরু হয়নি। তিনি আশা প্রকাশ করেছেন, ভারতের শুভবুদ্ধির উদয় হবে এবং তারা আলোচনা শুরু করবে।

দার কাশ্মীরকে ‘এই অঞ্চলের অস্থিরতার মূল কারণ’ হিসেবে উল্লেখ করে কাশ্মীরের ভবিষ্যতের আত্মনিয়ন্ত্রণের দাবি জানান। তিনি আরও বলেন, পাকিস্তান সন্ত্রাসবাদের সব রূপ ও প্রকাশের নিন্দা জানায় এবং পেহেলগাম হামলার সঙ্গে পাকিস্তানের কোনো সম্পর্ক থাকার অভিযোগ অস্বীকার করেন।

যুক্তরাষ্ট্রের সহায়তার প্রশংসা করে দার বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সন্ত্রাসবিরোধী প্রচেষ্টাকে সমর্থন করেন। যদি তারা আমাদের প্রচেষ্টায় বিশ্বাস না করত, তাহলে তারা যেভাবে সহযোগিতা করেছেন, তা করতেন না।

এছাড়া, দার যোগ করেন, ভারতীয়রা আকাশে যা দেখেছে, তা তারা ভুলবে না। তারা জানে যে, ক্ষয়ক্ষতি কতটা ভয়াবহ ছিল। পাকিস্তান এবং ভারত উভয় দেশই কাশ্মীরের ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন এবং এ সমস্যার সমাধান না হলে দক্ষিণ এশিয়ার পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

১০

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১১

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১২

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১৩

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৪

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৫

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৬

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৭

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৮

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৯

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

২০
X