স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ০২:৪১ পিএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ০২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

আলভারেজের গোলের পরও অ্যাতলেটিকোর হার

হুলিয়ান আলভারেজ। ছবি : সংগৃহীত
হুলিয়ান আলভারেজ। ছবি : সংগৃহীত

লা লিগার নতুন মৌসুমের প্রথম ম্যাচেই হতাশায় ডুবে গেল অ্যাতলেটিকো মাদ্রিদ। দুর্দান্ত গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজ। কিন্তু শেষ পর্যন্ত এসপানিওলের বিপক্ষে ২-১ গোলে হেরে মৌসুম শুরু করলেন দিয়েগো সিমিওনের শিষ্যরা।

এদিকে বার্সেলোনার আরসিডিই স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধেই দর্শনীয় গোল করেন আলভারেজ। ৩৭ মিনিটে মাঝমাঠ থেকে পাওয়া ফ্রি-কিক সরাসরি জালে পাঠান এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। বল ভেসে উঠে গোলরক্ষক দিমিত্রোভিচের ডান কোনায় গিয়ে ঠেকে, আর তার আগেই গ্যালারি ফেটে পড়ে উল্লাসে। দ্বিতীয়ার্ধেও একবার পোস্টে লেগে ফেরত আসে আলভারেজের শট।

তবে লিড ধরে রাখতে ব্যর্থ হয় অ্যাতলেটিকো। দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে এডু এক্সপোসিতোর ফ্রি-কিক থেকে গোল করে সমতায় ফেরে এসপানিওল। মাত্র ১১ মিনিট পর আসে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া মুহূর্ত। পের মিলা অদ্ভুত ভঙ্গিতে পিঠ দিয়ে বল ডিফ্লেক্ট করে জালে জড়ান, অসহায় হয়ে দেখেন ইয়ান ওবলাক।

শেষ পর্যন্ত আর ঘুরে দাঁড়াতে পারেনি সিমিওনের দল। ফলে মৌসুমের প্রথম ম্যাচেই হতাশার হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।

আলভারেজ ছাড়াও অ্যাতলেটিকোর হয়ে প্রথম একাদশে ছিলেন আরও দুই আর্জেন্টাইন গিউলিয়ানো সিমিওনে ও নতুন তারকা সাইনিং থিয়াগো আলমাদা। বেঞ্চে ছিলেন আর্জেন্টাইন গোলরক্ষক হুয়ান মুসো ও ডিফেন্ডার নাহুয়েল মোলিনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকা চুলের সঙ্গে ক্যানসারের অদ্ভুত সম্পর্ক, প্রচলিত ধারণায় ধাক্কা

জুনেই পে-স্কেলের গেজেট, গ্রেড-পেনশন নিয়ে বড় চমক

ছাগল চুরি করে পালানোর সময় স্বামী-স্ত্রীসহ ধরা পড়ল তিনজন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

১০

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

১১

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

১২

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১৩

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১৪

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১৫

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৬

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৭

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

২০
X