মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ০৪:১০ পিএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ০৪:২৩ পিএম
অনলাইন সংস্করণ

রক্তমাখা টাকায় জট খুলল রুবেল হত্যা রহস্যের

ব্যবসায়ী রুবেল হত্যায় জড়িত আসামি জুহেল মিয়া। ছবি : কালবেলা
ব্যবসায়ী রুবেল হত্যায় জড়িত আসামি জুহেল মিয়া। ছবি : কালবেলা

মৌলভীবাজারের শমশেরনগর রোডের হার্ডওয়্যার ব্যবসায়ী শাহ্ ফয়জুর রহমান রুবেল হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন করেছে পুলিশ। হত্যার সঙ্গে জড়িত জুহেল মিয়া নামে এক যুবককে গ্রেপ্তার ও হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিসহ অন্য আলামত উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন।

এমকেএইচ জাহাঙ্গীর হোসেন বলেন, গত ৭ আগস্ট সন্ধ্যায় মৌলভীবাজার শহরের শমশেরনগর রোডে এফ রহমান ট্রেডিং নামের একটি হার্ডওয়্যারের দোকানে ব্যবসায়ী শাহ ফয়জুর রহমান রুবেল একা ছিলেন। এ সময় ছিনতাইকারী জুহেল মিয়া ক্রেতা সেজে দোকানে প্রবেশ করে। রুবেল নামাজ পড়া শেষ করলে আসামি জুহেল রং দেখতে চায়।

রং দেখাতে গোডাউনে নিয়ে গেলে পকেটে থাকা ছুরি দিয়ে বুকে আঘাত করে জুহেল। ধস্তাধস্তির এক পর্যায়ে জুহেলের হাতের আঙুল কেটে যায়। তারপরও রুবেলকে ১৫টি কোপ দেয়। পরে দোকানের ক্যাশ থেকে এক হাজার ১০০ টাকা নিয়ে অটোরিকশা ভাড়া করে হাসপাতালে যায় আসামি। তখন রিকশাচালককে রক্তমাখা ২০ টাকার নোট দেয় সে।

তিনি আরও বলেন, আহত ব্যবসায়ী রুবেল চিকিৎসাধীন অবস্থায় ঘটনার দিন রাতেই মারা যান। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে মৌলভীবাজার মডেল থানায় মামলা হয়। পুলিশি তদন্তে আসামিকে বহন করা অটোরিকশাচালককে শনাক্ত করা হয়। ঘটনাস্থল থেকে বেরিয়ে আসার সময় খুনি একটি অটোরিকশায় উঠে।

অটোচালক পুলিশকে জানায়, তার যাত্রীর হাতে প্রচুর রক্ত ঝরছিল। সে ভাড়া দিতে একটি রক্তমাখা নোট দেয়। এ তথ্যের ভিত্তিতেই পুলিশ হাসপাতালের সিসিটিভি ফুটেজ ঘেঁটে হত্যাকারীকে শনাক্ত করে। তার হাতেও ব্যান্ডেজ ছিল, যা খুনের সময় আহত হওয়ার ইঙ্গিত দেয়। শনাক্ত হওয়ার পর দীর্ঘ অভিযান চালিয়ে ১৭ আগস্ট দুপুরে শ্রীমঙ্গলের লইয়ারকুল গ্রামে নিজ বাড়ি থেকে জুহেলকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন বলেন, আর্থিক সংকটে হতাশ হয়ে জুহেল এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। হত্যার দিন সে পুরো শহরে ঘুরে অপেক্ষাকৃত নিরিবিলি দোকান খুঁজছিল। অবশেষে রুবেলের দোকানেই সুযোগ পেয়ে সে হামলা চালায়। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুহেল হত্যার দায় স্বীকার করেছে।

নিহত রুবেল মৌলভীবাজার শহরের সুপরিচিত ব্যবসায়ী ছিলেন। হত্যার প্রতিবাদে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ করেন। জানাজায় অংশ নেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমানসহ স্থানীয় রাজনৈতিক নেতারা। তারা এ হত্যার নিন্দা জানিয়ে দ্রুত বিচারের দাবি করেন।

ব্যবসায়ী মহলের দাবি, শহরে দিনে-দুপুরে ব্যবসায়ী খুন হওয়া নিরাপত্তাহীনতার বড় প্রমাণ। দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১০

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১১

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১২

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৩

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৪

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৫

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৬

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৭

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৮

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৯

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

২০
X