বাঙলা কলেজ প্রতিনিধি
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ০৩:১০ পিএম
অনলাইন সংস্করণ

‘হা হা রিঅ্যাক্ট’ দেওয়ায় শিক্ষার্থীকে মেরে ফেলার হুমকি ছাত্রলীগ কর্মীর

শাহরিয়ার হোসাইন সান। ছবি : সংগৃহীত
শাহরিয়ার হোসাইন সান। ছবি : সংগৃহীত

ফেসবুকের একটি পোস্টে ‘হা হা রিঅ্যাক্ট’ দেওয়াকে কেন্দ্র করে বাঙলা কলেজ শিক্ষার্থীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শাহরিয়ার মুসতাকিম (২৫) সাধারণ ডায়রি (জিডি) করেছেন।

জিডি সূত্রে জানা যায়, ভুক্তভোগী শাহরিয়ার মুসতাকিম লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী এলাকার বাসিন্দা। তিনি অভিযোগ করেন, বিবাদী শাহরিয়ার হোসাইন সান (২৫), যিনি ঢাকার দারুস সালাম আনসার ক্যাম্পে অবস্থান করেন এবং ফেসবুক একাউন্ট (Shahriar Hossain Sun) ব্যবহার করেন, তার একটি ফেসবুক পোস্টে ‘হা হা রিয়েক্ট’ দেওয়ার জেরে মেসেঞ্জারে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন।

ভুক্তভোগী দাবি করেন, গত ১৫ আগস্ট বিবাদী প্রথমবার তাকে ফেসবুক লাইভে গিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য করার চেষ্টা করেন। শাহরিয়ার মুসতাকিম তা অস্বীকার করলে বিবাদী ভবিষ্যতে প্রাণনাশের হুমকি দেন।

পরে ১৭ আগস্ট ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে বিবাদী আবারও মেসেঞ্জারে প্রাণনাশের হুমকি প্রদান করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে থানায় জানান।

ভুক্তভোগী শাহরিয়ার মুসতাকিম বলেন, শাহরিয়ার হোসাইন সান ছাত্রলীগের সক্রীয় কর্মী ছিলেন। শুধু একটি ফেসবুক রিয়েক্টকে কেন্দ্র করে আমাকে একাধিকবার প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। আমি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১০

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১১

ইতিহাসের এই দিনে

১২

আজকের নামাজের সময়সূচি

১৩

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৪

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৫

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৬

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৭

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১৮

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১৯

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

২০
X