ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ০৫:১৪ পিএম
আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ০৫:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবিতে ‘ঠিকাদারির টাকা’ নিতে গিয়ে আটক ছাত্রলীগ নেতা

রাকিবুল ইসলাম রাকিব। ছবি : সংগৃহীত
রাকিবুল ইসলাম রাকিব। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ঠিকাদারির টাকা নিতে গিয়ে আটক হয়েছেন ছাত্রলীগের সাবেক সহসভাপতি রাকিব হোসেন। পরে তাকে রাজধানীর শাহবাগ থানায় সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (১৭ আগস্ট) দুপুর ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের একটি কক্ষ থেকে প্রক্টরিয়াল টিমের সদস্যরা তাকে আটক করে।

রাকিব হোসেন ঢাবির ২০০৯-১০ সেশনের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ ও কবি জসীমউদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।

জানা যায়, রাকিব বিশ্ববিদ্যালয়ের ‘ঠিকাদারির জামানতের টাকা’ নিতে গিয়েছিলেন। এ সময় প্রক্টরিয়াল টিম তাকে নিতে গেলে তিনি টয়লেটে ঢুকে লুকানোর চেষ্টা করেন। পরবর্তীতে তাকে সেখান থেকে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ বলেন, হাইকোর্ট মোড়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। আজ সে ক্যাম্পাসে আসলে শিক্ষার্থীরা প্রক্টরিয়াল টিমকে জানায় এবং থানায় দেওয়া হয়েছে।

শাহবাগ থানার ওসি খালিদ মুনসুর কালবেলাকে বলেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X