কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ০৮:১১ পিএম
অনলাইন সংস্করণ

এবার রাষ্ট্রদ্রোহ মামলায় ইমরান খানকে অব্যাহতি

ইমরান খান। ছবি : সংগৃহীত
ইমরান খান। ছবি : সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইপ্রধান ইমরান খানের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলা খারিজ করে দিয়েছেন দেশটির একটি আদালত। আজ সোমবার (২৮ আগস্ট) পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোয়েটার আদালত এ মামলা খারিজ করেছেন। খবর এবিসি নিউজের।

সহিংসতায় প্ররোচনা এবং সেনাবাহিনীর বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর অভিযোগে গত মার্চে ইমরান খানের বিরুদ্ধে দক্ষিণের কোয়েটা শহরে এ রাষ্ট্রদ্রোহ মামলাটি দায়ের করা হয়।

ইমরান খানের আইনজীবীর ইকবাল শাহ জানান, আদালত ইমরান খানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা খারিজ করেছেন। একই সঙ্গে তার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানাও স্থগিত করেছেন।

গত বছর পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত ইমরান খান বর্তমানে তোশাখানা দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাবন্দি আছেন। আজ এ মামলায় তার সাজা স্থগিত আবেদনের ওপর শুনানি করেন ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি)। শুনানি শেষে আগামীকাল মঙ্গলবার (২৯ আগস্ট) বেলা ১১টায় রায় দেওয়ার কথা জানিয়েছেন হাইকোর্ট।

আইএইচসির প্রধান বিচারপতি আমির ফারুক ও বিচারপতি তারিক মেহমুদ জাহাঙ্গিরির সমন্বয়ে গঠিত দুই সদস্যের বেঞ্চ ইমরানের আবেদনের ওপর শুনানি করেন। এর আগে এ মামলায় গত শুক্রবার আরেক দফা শুনানি অনুষ্ঠিত হয়েছিল। সেই শুনানি উপস্থিত ছিলেন না পাকিস্তানের নির্বাচন কমিশনের আইনজীবী আমজাদ পারভেজ। তবে আজ তিনি আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন।

সরকার থেকে বিদায় নেওয়ার পর থেকে একের পর এক আইনি জটিলতায় পড়ছেন ইমরান খান। বর্তমানে তার বিরুদ্ধে ১৫০টির বেশি মামলা রয়েছে। বেশ কয়েকটি মামলায় গ্রেপ্তারি পরোয়না থাকায় আগামীকাল আদালত তার পক্ষে রায় দিলেও মুক্তি পাওয়ার সম্ভাবনা তেমন নেই ইমরান খানের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হলান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১০

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১১

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১২

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৩

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৪

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৫

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৭

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৮

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৯

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

২০
X