কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ মে ২০২৫, ০৮:১৭ এএম
আপডেট : ১৬ মে ২০২৫, ০৮:৪৭ এএম
অনলাইন সংস্করণ

ভারত যুদ্ধবিরতির প্রতিশ্রুতি রক্ষা নাও করতে পারে : বিলাওয়াল

পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। ছবি : সংগৃহীত
পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। ছবি : সংগৃহীত

ভারত বর্তমান যুদ্ধবিরতি চুক্তি ধরে রাখতে নাও পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ আশঙ্কা প্রকাশ করেছেন। খবর জিও নিউজের।

তিনি বলেন, দ্বিপক্ষীয় উত্তেজনার মাঝে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও এটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উভয় দেশের প্রধানমন্ত্রীদের জন্য একটি বড় পরীক্ষা।

বিলাওয়াল বলেন, ‘পাকিস্তান সব ধরনের বিরোধ, বিশেষ করে কাশ্মীর ইস্যুর শান্তিপূর্ণ সমাধানে বিশ্বাস করে এবং আমরা সংলাপের মাধ্যমে বিষয়গুলো মীমাংসা চাই।’

তিনি আরও আশা প্রকাশ করেন, সংলাপের পরিসরে সিন্ধু পানি চুক্তির বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে।

বিলাওয়াল ভুট্টো জানান, পাকিস্তান প্রমাণ করেছে যে, তারা যুদ্ধ চায় না, কিন্তু নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে কোনো আপস করে না।

তিনি বলেন, পাকিস্তান শুধু সামরিক নয়, কূটনৈতিক ও বার্তা প্রচারের ময়দানেও বড় সাফল্য পেয়েছে। কাশ্মীর ইস্যুটি আলোচনায় অন্তর্ভুক্ত হওয়াই এই সাফল্যের প্রমাণ।

তিনি জানান, ভারত বরাবরই কাশ্মীরকে তাদের অভ্যন্তরীণ বিষয় বলে দাবি করে এসেছে, কিন্তু এখন আলোচনার পরিসরে তা অন্তর্ভুক্ত হওয়া পাকিস্তানের কূটনৈতিক জয়ের ইঙ্গিত দেয়।

বিলাওয়াল আরও বলেন, ‘আমরা চাই যুদ্ধবিরতি টিকে থাকুক এবং এটি যেন ভবিষ্যতের শান্তির ভিত্তি হয়ে ওঠে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ভারত-পাকিস্তান সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদকের সার্চ কমিটি গঠন

ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিলেন আইআরজিসির ফোর্স প্রধান 

টিএন্ডটির টাকা আত্মসাতের দায়ে তিন কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

অভিযোগ চিফ প্রসিকিউটরের / নানা উপায়ে কালক্ষেপণ করছেন জিয়াউল আহসানের আইনজীবী 

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

১০

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

১১

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

১২

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

১৩

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

১৪

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

১৫

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

১৬

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

১৭

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

১৮

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

১৯

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

২০
X