কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ মে ২০২৫, ০৯:৪৩ এএম
আপডেট : ১৬ মে ২০২৫, ০৩:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের আরেকটি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি পাকিস্তানের

ভারতের মিরাজ-২০০০। ছবি : সংগৃহীত
ভারতের মিরাজ-২০০০। ছবি : সংগৃহীত

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন, ভারতের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান বিমান বাহিনী। নতুন করে ভূপাতিত হওয়া যুদ্ধবিমানটি ভারতের মিরাজ-২০০০। বিমানটি ৬-৭ মে রাতে কাশ্মীরের পামপুর এলাকায় গুলি করে নামানো হয়।

এ যুদ্ধবিমান ধ্বংসের পর পাকিস্তানের দাবি অনুযায়ী, মোট ৬টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত হলো চলমান উত্তেজনার মধ্যে।

বৃহস্পতিবার কামরায় পাকিস্তান বিমান বাহিনীর একটি ঘাঁটি পরিদর্শনকালে প্রধানমন্ত্রী শেহবাজ এই তথ্য জানান। তিনি বলেন, এই ঘটনা প্রমাণ করে যে আমাদের বিমান বাহিনী অত্যন্ত দক্ষ এবং মাতৃভূমির নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ।

পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া শাখা আইএসপিআর জানিয়েছে, এদিন প্রধানমন্ত্রী সামরিক পাইলট, প্রকৌশলী ও প্রযুক্তিবিদদের সঙ্গে দেখা করে তাদের পেশাদারিত্বের প্রশংসা করেছেন।

শেহবাজ শরিফ বলেন, ভারতের আগ্রাসনের জবাবে পাকিস্তান সংযম দেখিয়েছে, কিন্তু একই সঙ্গে কৌশলগতভাবে শক্ত প্রতিরোধও গড়ে তুলেছে। আমাদের সশস্ত্র বাহিনীর নিখুঁত প্রতিক্রিয়া শত্রুর সামরিক শক্তিকে বড় ধাক্কা দিয়েছে।

তিনি আরও বলেন, সেনাপ্রধানের নেতৃত্বে প্রতিটি বাহিনী যেভাবে দায়িত্বশীলতা ও সাহসিকতা দেখিয়েছে, তাতে গোটা জাতি গর্বিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১০

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১১

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

১২

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

১৩

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

১৪

নেইমার ভক্তদের জন্য সুখবর

১৫

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

১৬

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

১৭

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

১৮

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

১৯

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

২০
X