কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ মে ২০২৫, ০৮:১৯ এএম
আপডেট : ১৮ মে ২০২৫, ০৮:৩৯ এএম
অনলাইন সংস্করণ

ভারতের বড় বড় যুদ্ধবিমান ‘ঘুড়ির মতো ভেঙেছে’ পাকিস্তান

খাজা আসিফ। ছবি : সংগৃহীত
খাজা আসিফ। ছবি : সংগৃহীত

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ভারত বড় আকারের যুদ্ধবিমান নিয়ে আক্রমণের চেষ্টা করেছিল, কিন্তু পাকিস্তানের সশস্ত্র বাহিনী সেগুলো কাগজের ঘুড়ির মতো ভেঙে দিয়েছে। খবর জিও নিউজের।

শনিবার নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, ভারত বড় বড় জেট নিয়ে পাঠিয়েছিল, কিন্তু আমাদের সেনারা সেগুলো এমনভাবে ভেঙেছে যেন ঘুড়ি কাটছে। যারা নিজেদের ইতিহাস ভুলে যায়, তারা ইতিহাসেই বিলীন হয়ে যায়। মোদি এখন সেই ক্ষত থেকেই নিজেকে সামলাচ্ছে।

নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মন্ত্রী আরও বলেন, অনেক ছাত্রী আমার বাসায় এসে সংহতি জানিয়েছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। দেশের প্রতি এই ভালোবাসা সত্যিই অনন্য।

ভারত বড় বড় জেট নিয়ে পাঠিয়েছিল, কিন্তু আমাদের সেনারা সেগুলো এমনভাবে ভেঙেছে যেন ঘুড়ি কাটছে। যারা নিজেদের ইতিহাস ভুলে যায়, তারা ইতিহাসেই বিলীন হয়ে যায়। মোদী এখন সেই ক্ষত থেকেই নিজেকে সামলাচ্ছে।

তিনি বলেন, ১০ মে রাত পাকিস্তানের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড় এনে দিয়েছে। তিন বাহিনীর প্রধান ও প্রতিটি সৈনিককে তিনি অভিনন্দন জানান। সেই সঙ্গে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নেতৃত্বের প্রশংসা করে বলেন, প্রধানমন্ত্রী জাতির পাশে ছিলেন প্রতিটি পদক্ষেপে।

খাজা আসিফ জানান, আগে জাতীয় ঐক্যে যে ফাটল ছিল, এখন তা পরিণত হয়েছে এক অটুট বন্ধনে।

তিনি বলেন, সরকার সেনাবাহিনীর পাশে আছে, দেশের নিরাপত্তায় আমরা যে কোনো চূড়ান্ত পদক্ষেপ নিতে প্রস্তুত।

শেষে তিনি বলেন, আমরা পূর্ব সীমান্তে ভারতের বিরুদ্ধে বিজয় পেয়েছি, ইনশাআল্লাহ পশ্চিম সীমান্তেও আরও বড় সাফল্য আসবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ভারত-পাকিস্তান সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

বিদায়বেলায় সাবেক ডিসি সারওয়ার আলমের আবেগঘন স্ট্যাটাস

বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা, মাটিচাপা দেওয়ার পরও চাওয়া হচ্ছিল মুক্তিপণ

বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যয়ের আহ্বান প্রজ্ঞার

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস

বগুড়ায় সাবেক ইউপি সদস্য নিহত

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

‘আমার বন্ধু মহাজাদু জানে’

কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

১০

ঢাকার পথে সিলেটের সাবেক ডিসি সারওয়ার আলম

১১

শসা তেঁতো কি না হাতে নিয়েই বুঝবেন যেভাবে

১২

আটকে পড়া কাজ সহজ করতে বিশেষ ৪ আমল 

১৩

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে টুঙ্গিপাড়ায় ব্যাপক নিরাপত্তা

১৪

হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ বাড়ায় তেলের দাম কমল

১৫

বিশ্ববাজারে দাম কমেছে স্বর্ণের

১৬

আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবেন আদালত: তথ্য উপদেষ্টা

১৭

ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় ছেলেকে ত্যাগের ঘোষণা বাবার

১৮

প্রতিষ্ঠাবার্ষিকী ও মহররম ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ : ডিএমপি

১৯

যুদ্ধবিরতি লঙ্ঘন হলে পাল্টা জবাব, হিজবুল্লাহর হুঁশিয়ারি

২০
X