কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ মে ২০২৫, ০৪:৪৬ পিএম
আপডেট : ২১ মে ২০২৫, ০৪:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে ভয়াবহ বোমা হামলা, অভিযোগের তীর ভারতের দিকে

খুজদারে হামলায় ক্ষতিগ্রস্ত স্কুল বাসটি। ছবি : সংগৃহীত
খুজদারে হামলায় ক্ষতিগ্রস্ত স্কুল বাসটি। ছবি : সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের খুজদার এলাকায় একটি স্কুল বাসে ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত ৬ জন নিহত হয়েছে। নৃশংস এই হামলায় আহত হয়েছে আরও ৩০ জনের বেশি শিক্ষার্থী। বিস্ফোরণের সময় বাসটিতে ৪০ জনেরও বেশি শিক্ষার্থী ছিল এবং তারা স্কুলে যাচ্ছিল বলে জানিয়েছে জিও নিউজ।

বেলুচিস্তান প্রদেশের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি জানিয়েছেন, নিহতদের মধ্যে অন্তত ৪ জন শিশু রয়েছে। এছাড়া বাসের চালক ও তার সহকারীও নিহত হয়েছে। গুরুতর আহতদের কন্টিনজেন্ট মিলিটারি হসপিটাল (সিএমএইচ) কুইটায় স্থানান্তর করা হয়েছে।

পাকিস্তান সরকার দাবি করেছে, এই হামলার পেছনে ভারতের মদদপুষ্ট সন্ত্রাসীদের হাত রয়েছে। এই হামলা এমন সময় ঘটল যখন দুই দেশের মধ্যে এক দশকের সবচেয়ে গুরুতর সংঘর্ষের পর শান্তিচুক্তি কার্যকর হয়েছে মাত্র দুই সপ্তাহ আগে।

পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা (আইএসপিআর) এক বিবৃতিতে বলেছে, ‘এই কাপুরুষোচিত এবং ঘৃণ্য হামলাটি ভারতের সন্ত্রাসী রাষ্ট্রনীতির অংশ, যা তাদের প্রোক্সি গোষ্ঠীর মাধ্যমে বাস্তবায়ন করা হয়েছে। হামলার লক্ষ্যবস্তু ছিল নিরীহ স্কুলগামী শিশুদের বহনকারী একটি বাস।’

আইএসপিআর আরও বলেছে, ভারত যুদ্ধক্ষেত্রে পরাজিত হয়ে এখন নরম লক্ষ্য যেমন শিশু ও নিরীহ নাগরিকদের উপর হামলা চালানোর মাধ্যমে পাকিস্তানে অস্থিরতা সৃষ্টি করতে চাইছে।

নিহত তিন শিশুর নাম পরিচয় নিশ্চিত করা হয়েছে: তারা ষষ্ঠ, সপ্তম ও দশম শ্রেণীর শিক্ষার্থী। প্রতিবেদনে তাদের পরিচয় উল্লেখ করা হয়েছে- ষষ্ঠ শ্রেণির সানিয়া সুমরো, সপ্তম শ্রেণির হিফজা কাওসার এবং দশম শ্রেণির ঈশা সেলিম।

সেনাবাহিনী বলেছে, এই জঘন্য হামলার পরিকল্পনাকারী, সহায়তাকারী ও হামলাকারীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করা হবে এবং আন্তর্জাতিক মহলের সামনে ভারতের সন্ত্রাসী মুখোশ উন্মোচন করা হবে।

পাকিস্তান সশস্ত্র বাহিনী এবং সাহসী জনগণ একতাবদ্ধ হয়ে ভারতের মদদপুষ্ট সন্ত্রাসবাদকে সম্পূর্ণ নির্মূল করবে, বলে জানানো হয় বিবৃতিতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

১০

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

১১

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১২

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১৩

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১৪

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১৫

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৬

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১৭

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

১৮

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

১৯

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

২০
X