শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুন ২০২৫, ০১:২২ পিএম
আপডেট : ০৪ জুন ২০২৫, ০১:২৮ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি, আরও এক ইউটিউবার গ্রেপ্তার

ইউটিউবের লোগো। ছবি : সংগৃহীত
ইউটিউবের লোগো। ছবি : সংগৃহীত

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে আরও এক ইউটিউবার গ্রেপ্তার হয়েছেন। সর্বশেষ গ্রেপ্তার হওয়া অভিযুক্ত ‘জান মহল’ নামে একটি ইউটিউব চ্যানেল চালাতেন।

জানা গেছে, পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত এ রকম একাধিক ভারতীয় নাগরিকের সঙ্গেও তিনি ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। বিশেষ করে এর আগে গ্রেপ্তার হওয়া ইউটিউবার জ্যোতি মালহোত্রার সঙ্গে তার যোগাযোগ নিশ্চিত হওয়া গেছে। পুলিশের দাবি অনুযায়ী, সদ্য গ্রেপ্তার ব্যক্তি একই চক্রের সদস্য।

দ্য হিন্দুস্তান টাইমস পুলিশের বরাতে জানায়, ভারতের পাঞ্জাবের রূপনগরের মহলান গ্রামের বাসিন্দা ইউটিউবার জসবীর সিংকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। পাঞ্জাব পুলিশের ডিজিপি জানান, জসবীর পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির করতেন। এই নেটওয়ার্কে যুক্ত ছিলেন পাকিস্তানি নাগরিক ও বহিষ্কৃত পাকিস্তান হাইকমিশনের কর্মকর্তা এহসান উর রহিম ওরফে দানিশ এবং শাকির ওরফে জুট রন্ধাওয়ার।

পুলিশ জানিয়েছে, দানিশ দিল্লিতে অনুষ্ঠিত পাকিস্তান জাতীয় দিবসের এক অনুষ্ঠানে জসবীর সিং-কে আমন্ত্রণ জানিয়েছিলেন। যেখানে তিনি পাকিস্তানি সেনা কর্মকর্তাদের সঙ্গে তথ্য আদান-প্রদান করেন।

জসবীর সিং ২০২০, ২০২১ ও ২০২৪ সালে পাকিস্তান ভ্রমণ করেন। তার কাছ থেকে বাজেয়াপ্ত করা ইলেকট্রনিক ডিভাইসগুলোতে একাধিক পাকিস্তান ভিত্তিক মোবাইল নম্বর পাওয়া গেছে।

পুলিশ আরও জানায়, জব্দ ডিভাইসের ফরেনসিক বিশ্লেষণ চলছে। জ্যোতি মালহোত্রা গ্রেপ্তারের পর জসবীর তার ডিভাইস থেকে চক্রের সঙ্গে যুক্ত থাকার সব প্রমাণ মুছে ফেলার চেষ্টা করেন। তবে আমরা ফরেনসিকের মাধ্যমে সেসব উদ্ধারের চেষ্টা করছি।

জসবীরের আগে ভারতীয় নারী ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে গ্রেপ্তার করা হয়। তার পরিবার জানিয়েছে, দিল্লি সফরের কথা বলে তিনি পাকিস্তানে গিয়েছেন। তবে এ বিষয়ে কিছুই জানতেন না তার বাবা।

৩৩ বছর বয়সী জ্যোতি মালহোত্রা হরিয়ানার হিসারের বাসিন্দা এবং ‘ট্রাভেল উইথ জিও’ নামের একটি ইউটিউব চ্যানেল পরিচালনা করতেন। তার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় চার লাখ। সম্প্রতি তাকে ভারতীয় সেনাবাহিনী সংক্রান্ত তথ্য পাকিস্তানে পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, তিনি পাকিস্তান হাইকমিশনের এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগে ছিলেন এবং অন্তত দু’বার পাকিস্তান সফর করেছেন। তার ইউটিউব চ্যানেলে পাকিস্তান ভ্রমণ নিয়ে একাধিক ভিডিও রয়েছে।

পুলিশ জানায়, জ্যোতি মালহোত্রা কাশ্মীরে ভ্রমণ করেন ২২ এপ্রিল পেহেলগাম হামলার ঠিক আগে এবং তার আগেই পাকিস্তান সফর করেন। ওই হামলায় ২৬ জন প্রাণ হারান। পুলিশ এখন তার সফরগুলোর সঙ্গে হামলার কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখছে।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

তিন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক চেয়ারম্যান ও নির্বাহী সচিব নিয়োগ দিল সরকার

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১০

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১১

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১২

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৩

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১৪

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১৫

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১৬

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১৭

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১৮

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৯

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

২০
X