কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুন ২০২৫, ০৮:৩৯ পিএম
আপডেট : ০৮ জুন ২০২৫, ০৯:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ঈদের পর পরই শেহবাজ-এরদোয়ানের ফোনালাপ, কী নিয়ে আলোচনা

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। ছবি : সংগৃহীত
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। ছবি : সংগৃহীত

ঈদুল আজহার পরদিনই টেলিফোনে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। আলোচনায় উঠে এসেছে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি, গাজা সংকটসহ গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যু।

রোববার (৮ জুন) তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলুর প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর এক্স (সাবেক টুইটার)-এ এক বিবৃতিতে জানায়, ফোনালাপে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, তুরস্ক ও পাকিস্তানের প্রাচীন বন্ধুত্ব এবং দৃঢ় সংহতি সাম্প্রতিক পদক্ষেপগুলোর মাধ্যমে আরও দৃঢ় হয়েছে। তিনি শেহবাজ শরিফকে ঈদুল আজহার শুভেচ্ছা জানান।

এর আগে ফেব্রুয়ারিতে এরদোয়ান পাকিস্তান সফর করেন। এরপর মে মাসে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ তুরস্ক সফর করেন। সে সময় দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

রোববারের ফোনালাপের পর প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এক্স-এ জানান, সাম্প্রতিক বৈঠকগুলোতে নেওয়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো বাস্তবায়নে গতি আনার বিষয়ে দুই নেতা একমত হয়েছেন। বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে সহযোগিতা জোরদারে তারা গুরুত্বারোপ করেছেন।

তাদের আলোচনায় গাজা সংকটসহ আঞ্চলিক ও বৈশ্বিক নানা গুরুত্বপূর্ণ বিষয় স্থান পায়। দুই নেতা নিজ নিজ দেশের মৌলিক স্বার্থ ও অবস্থানের প্রতি শক্তিশালী পারস্পরিক সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।

বিশ্লেষকদের মতে, মুসলিম বিশ্বের দুই প্রভাবশালী নেতা এই মুহূর্তে বৈশ্বিক কূটনীতিতে আরও সমন্বিত ভূমিকা নিতে আগ্রহী। বিশেষ করে গাজা পরিস্থিতিতে তাদের বক্তব্য ও ভূমিকা মুসলিম বিশ্বের অভিন্ন কণ্ঠস্বর গঠনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

১০

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১১

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১২

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১৩

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৪

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৫

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৬

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

১৭

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

১৮

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

১৯

এমপি পদ হারানো নিয়ে কী বলছে সংবিধান?

২০
X