কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

হঠাৎ ট্রাম্প-শি ফোনালাপ, কী কথা হলো

ট্রাম্প ও শি। ছবি : সংগৃহীত
ট্রাম্প ও শি। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ফোনালাপ করেছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, ট্রাম্পের সাথে ফোনালাপ ইতিবাচক এবং গঠনমূলক ছিল বলে শি জানিয়েছেন। দুই নেতা যুক্তরাষ্ট্রে চীনা মালিকানাধীন টিকটক চালু রাখার চুক্তির বিস্তারিত আলোচনা করেছেন এবং বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে বাণিজ্য উত্তেজনা কমানোর প্রচেষ্টাও করেছেন।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, আলোচকরা জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপটির মালিকানা নিয়ে একটি কাঠামোগত চুক্তিতে পৌঁছেছেন, তবে মূল প্রশ্নগুলো এখনো রয়ে গেছে।

জানুয়ারিতে ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে আসার পর এবং চীনের উপর আকাশচুম্বী শুল্ক আরোপের পর এটি উভয়ের মধ্যে দ্বিতীয় প্রকাশ্যে ফোনালাপ। এর ফলে দুই দেশের অনেক টানাপোড়েনে স্বস্তি আসতে পারে বলে মনে করছেন কূটনীতিকরা।

এদিকে ট্রাম্প এই ফোনালাপকে ‘খুব ভালো’ বলে বর্ণনা করেছেন। তিনি আরও বলেছেন, ফোনে শির সঙ্গে আবার কথা হবে।

ট্রুথ সোশ্যালে পোস্ট করা ট্রাম্পের একটি বক্তব্য প্রচার করে আলজাজিরা। তাতে তিনি বলেন, বাণিজ্য, ফেন্টানাইল, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধের অবসান ঘটানোর প্রয়োজনীয়তা এবং টিকটক চুক্তির অনুমোদনসহ অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা অগ্রগতি অর্জন করেছি। ফোনালাপটি খুবই ভালো ছিল, আমরা আবার ফোনে কথা বলব। টিকটকের অনুমোদনের জন্য কৃতজ্ঞ এবং উভয়েই এপেকে সাক্ষাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১০

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

১২

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

১৩

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১৪

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১৫

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

১৭

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৮

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১৯

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

২০
X