কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৩ এএম
অনলাইন সংস্করণ

ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের চালানো বিমান হামলা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। এতে দুই নেতার মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। খবর টাইমস অব ইসরায়েল

মার্কিন প্রশাসনের দুই সিনিয়র কর্মকর্তার বরাদ দিয়ে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, কাতারে হামলা চালিয়ে নেতানিয়াহু নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছেন বলে টেলিফোনে এমন মন্তব্য করেন ট্রাম্প।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) কাতারে হামলার পরই ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে এই ফোনালাপ অনুষ্ঠিত হয়। মার্কিন সামরিক বাহিনীর কাছ থেকে হামলার বিষয়ে বিস্তারিত শোনার পর ট্রাম্প এই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে আরও বলা হয়েছে, নেতানিয়াহু ট্রাম্পকে বলেন, দ্রুত সময়ের মধ্যেই এ হামলা চালানো হয়। কারণ সুযোগটি ছিল সংক্ষিপ্ত সময়ের জন্য। পরে আবারও দুই নেতার মধ্যে আরেকটি ফোনালাপ অনুষ্ঠিত হয়, সেখানে ট্রাম্প হামলার ফলাফল নিয়ে নেতানিয়াহুকে প্রশ্ন করেন। জবাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, এ বিষয়ে তার জানা নেই।

মার্কিন প্রশাসনের একজন সিনিয়র কর্মকর্তা বলেন, নেতানিয়াহুর ওপর ট্রাম্প খুবই হতাশ। কারণ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যে স্বার্থ রয়েছে তা ইসরায়েলি হামলার কারণে ঝুঁকির মধ্যে পড়েছে।

এদিকে কাতারকে নতুন করে হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত। তিনি বলেন, মঙ্গলবারের ওই হামলায় আলোচনার টেবিলে থাকা যদি হামাসের নেতারা বেঁচে যান তাহলে তাদেরকে আবারও হত্যার চেষ্টা করা হবে।

বুধবার মার্কিন ক্যাপিটাল কমপ্লেক্সে বক্তৃতা দেয়ার সময় তিনি বলেন, সন্ত্রাসীদের প্রতি আমাদের বার্তা হচ্ছে তারা যেখানেই লুকিয়ে থাকুক না কেন আমরা তাদের খুঁজে বের করব। যারা আমাদের ক্ষতি করে আমরা তাদের ধ্বংস করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক মণ দুধ দিয়ে গোসল করে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলি

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ: ডা. শফিকুর রহমান

দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৈদেশ’

সাংহাই পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিলেন আব্বাস আরাঘচি

জলাবদ্ধতায় পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষক বদলি

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর পাল্টা হামলা, নিহত ১

ইয়ামালের বাবা হওয়া নিয়ে প্রচারিত ছবিটি এআই জেনারেটেড: রিউমর স্ক্যানার

ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার কমিটি ঘোষণা

১০

গুরুত্বপূর্ণ ম্যাচে বেটিং সন্দেহ, তদন্তের মুখে বিশ্বচ্যাম্পিয়নরা

১১

মারা গেলেন দুবারের সাবেক মেয়র

১২

এক ইলিশ ৬ হাজার ৮২৫ টাকায় বিক্রি

১৩

কমছে সুনামগঞ্জের নদ-নদীর পানি 

১৪

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার

১৫

সবজির বাজারে আগুন, ক্রেতাদের নাভিশ্বাস

১৬

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

১৭

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

১৮

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

১৯

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

২০
X