শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ০৫:০১ পিএম
আপডেট : ০৮ জুলাই ২০২৫, ০৫:১০ পিএম
অনলাইন সংস্করণ
শান্তিতে নোবেল পুরস্কার

ট্রাম্পকে পাকিস্তানের মনোনয়ন নিয়ে হোয়াইট হাউসের প্রতিক্রিয়া

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

পাকিস্তানের দেওয়া নোবেল শান্তি পুরস্কারের মনোনয়নের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে হোয়াইট হাউস।প্রতিষ্ঠানটির প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান।

মঙ্গলবার (০৮ জুলাই) দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি এক বিবৃতিতে বলেন, এই মনোনয়ন পাকিস্তানের পক্ষ থেকে প্রেসিডেন্ট ট্রাম্পের কূটনৈতিক ভূমিকার স্বীকৃতি। বিশেষ করে ভারত-পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধ ঠেকানোর ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ অবদানকে সম্মান জানিয়েছে পাকিস্তান।

গত মাসে পাকিস্তানের সেনাপ্রধান ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য প্রার্থী করার ঘোষণা দেয়। ইসলামাবাদ ট্রাম্পকে একজন প্রকৃত শান্তি প্রতিষ্ঠাতা হিসেবে আখ্যা দেয়। তিনি উপমহাদেশে সম্ভাব্য পারমাণবিক যুদ্ধ রোধে মূল ভূমিকা পালন করেছেন।

এদিকে একইসাথে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও ট্রাম্পের পক্ষে নোবেল শান্তি পুরস্কারের মনোনয়ন দিয়েছেন। হোয়াইট হাউসে এক নৈশভোজের সময় তিনি নোবেল কমিটির উদ্দেশ্যে লেখা একটি চিঠি ট্রাম্পকে হস্তান্তর করেন।

নেতানিয়াহু বলেন, তিনি এখনো একের পর এক দেশে, একের পর এক অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করছেন। এটি তার অসামান্য প্রচেষ্টা।

চিঠিতে বিশ্বজুড়ে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রচারে ট্রাম্পের অবিচল এবং ব্যতিক্রমী নিষ্ঠার প্রশংসা করেন নেতানিয়াহু। তিনি লিখেছেন, শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের অর্জনগুলোর মধ্যে ‘আব্রাহাম চুক্তি’ সর্বাধিক প্রণিধানযোগ্য।

‘আব্রাহাম অ্যাকর্ড’ হলো, ২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত, মরক্কো ও বাহরাইনের মধ্যে স্বাক্ষরিত কয়েকটি চুক্তি। এই চুক্তির মাধ্যমে এই দেশগুলোর মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন এবং স্বাভাবিকীকরণ করা হয়েছে।

নেতানিয়াহু আরও লিখেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের দৃষ্টিভঙ্গি, সাহসী নেতৃত্ব সংঘাত এবং চরমপন্থা দ্বারা নয়; বরং সহযোগিতা, সংলাপ এবং পারস্পরিক সমৃদ্ধির দ্বারা সংজ্ঞায়িত উদ্ভাবনী কূটনীতিকে উৎসাহিত করেছে।

তিনি আরও লেখেন, স্বল্প সময়ে খুব কম নেতাই ট্রাম্পের মতো সফলতা অর্জন করতে পারেন। বর্তমানে ট্রাম্পের চেয়ে নোবেল পুরস্কার পাওয়ার বেশি হকদার আর কেউ নেই।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১০

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১১

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১২

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৩

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৪

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৫

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

১৬

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৭

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

১৮

চীনের উদ্যোগে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান

১৯

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, তরুণ নিহত

২০
X