কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৫, ০২:৩৮ এএম
আপডেট : ২০ জুন ২০২৫, ০৭:২৮ এএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পকে শান্তিতে নোবেল দেওয়ার আহ্বান পাকিস্তান সেনাপ্রধানের

বাঁ থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। ছবি : সংগৃহীত
বাঁ থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তান সেনাবাহিনীর প্রধান আসিম মুনির। দক্ষিণ এশিয়ায় সম্ভাব্য পারমাণবিক যুদ্ধ এড়াতে সহায়তা করার জন্য এ আহ্বান জানান তিনি।

হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলির বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

আনা কেলি জানান, বুধবার (১৮ জুন) এক মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে ট্রাম্প সেনাপ্রধান মুনিরকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান। তবে বৈঠকের আগেই ট্রাম্পকে নোবেল দেওয়ার আহ্বান জানান মুনির।

পাকিস্তানের গণমাধ্যম দৈনিক ডন লিখেছে, আসিম মুনিরই হলেন প্রথম বর্তমান কোনো সেনাপ্রধান, যিনি মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি বৈঠক করলেন। এর আগে রাজনৈতিক পদে না থাকলে বা সামরিক শাসনের অধীনে না হলে কোনো সেনাপ্রধানকেই এমন মর্যাদায় স্বাগত জানানো হয়নি।

বৈঠকের পর সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমি উনার (মুনিরের) সঙ্গে একমত। আমি তাকে এখানে ডেকেছিলাম, কারণ, আমি ধন্যবাদ জানাতে চেয়েছিলাম, তিনি যুদ্ধের পথে না গিয়ে যা করেছেন তার জন্য। আমি ভারতের প্রধানমন্ত্রী মোদিকেও ধন্যবাদ জানাতে চাই, যিনি কয়েক দিন আগে এখানেই ছিলেন। ভারত ও পাকিস্তানের সঙ্গে আমরা একটি বাণিজ্য চুক্তি নিয়ে কাজ করছি। এ দুই বুদ্ধিমান নেতা পারমাণবিক যুদ্ধের পথে না গিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। ভারত ও পাকিস্তান উভয়েই বড় পারমাণবিক শক্তি।

এদিকে বৈঠকের কয়েক ঘণ্টা আগে ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা বলেন। সেখানে মোদি পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় বিষয়ে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ না চাওয়ার ভারতের পুরোনো অবস্থান পুনর্ব্যক্ত করেন।

মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ট্রাম্প-মুনির বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। ইরানের সঙ্গে পাকিস্তানের ৬০০ মাইলের বেশি সীমান্ত এবং দেশ দুটির মধ্যে ভালো কূটনৈতিক সম্পর্ক রয়েছে।

ডোনাল্ড ট্রাম্প বলেন, পাকিস্তান ইরান সম্পর্কে খুব ভালো বোঝে, সম্ভবত অন্য যে কোনো দেশের চেয়ে ভালো। তাদের ইসরায়েলের সঙ্গে খারাপ সম্পর্ক নয়; বরং তারা উভয়কেই চেনে। তবে ইরানকে চেনে আরও গভীরভাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

পৃথিবীকে চমকে দিয়ে সমতায় ফিরল কেপ ভার্দে

কেপ ভার্দের বিপক্ষে গোল করে নতুন যে রেকর্ড গড়লেন মেসি

মেসির গোলে কেপ ভার্দের বিপক্ষে এগিয়ে গেল আর্জেন্টিনা

প্রথমবার নকআউটে নেমেই বাজিমাত, অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস গড়ল মিসর

দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি: এমপি তাহসিনা রুশদীর

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ ঘোষণা

অস্ট্রেলিয়ার স্বপ্ন ভেঙে চুরমার করে প্রথমবার শেষ ষোলোতে মিসর

আর্জেন্টিনা ম্যাচের আগেই বিশ্বকাপ জয়ের ঘোষণা কেপ ভার্দের

চট্টগ্রামে অসহায় ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

১০

বদলে গেল ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচের সময়!

১১

মিসরের বিপক্ষে আত্মঘাতী গোলে সমতায় ফিরল অস্ট্রেলিয়া

১২

আলি খামেনির জানাজায় ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান 

১৩

পুরো কেপ ভার্দে স্কোয়াডের বাজারমূল্য শুধু আলভারেজেরই অর্ধেক

১৪

যুক্তরাজ্যের আর্কাইভে মিলল যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের বিরল কপি

১৫

খামেনির জানাজার আগে ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১৬

আর্জেন্টিনা–কেপ ভার্দে ম্যাচের কয়েক ঘণ্টা আগে বড় সতর্কবার্তা

১৭

নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে আসছে এআই প্রযুক্তি: সিলেটে বাণিজ্যমন্ত্রী

১৮

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, নাকি অন্য কিছু

১৯

সিলেটে কালবেলার সাংবাদিককে শ্বাসরোধে হত্যাচেষ্টা, থানায় অভিযোগ

২০
X