কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১৬ পিএম
অনলাইন সংস্করণ

১৫ অক্টোবর দেশে ফিরতে পারেন নওয়াজ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। ছবি : এপি
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। ছবি : এপি

দীর্ঘ প্রতীক্ষার পর দেশে ফিরছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) শীর্ষ নেতা নওয়াজ শরিফ। আগামী ১৫ আক্টোবর তিনি দেশে ফিরতে পারেন।

বুধবার (৬ সেপ্টেম্বর) দলীয় সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২৫ অক্টোবর তিনি লন্ডন থেকে লাহোরে অবতরণ করবেন। এ সময়ে তিনি স্পেশাল ফ্লাইটের বদলে যাত্রীবাহী বিমানে করে আসবেন। তাকে আমন্ত্রণ জানাতে ইতোমধ্যে দলীয় প্রস্তুতি নিতে কেন্দ্রীয় নেতারা কাজ শুরু করেছেন।

দলীয় সূত্র জানিয়েছে, নওয়াজ শরিফের পাকিস্তানে অবতরণ উপলক্ষে সর্বোচ্চ জনগণের উপস্থিতির প্রস্তুতি চলছে। তার এ আগমনের বিষয় দেখাশোনা করছেন মারয়াম নওয়াজ।

নওয়াজ শরিফের দেশে ফেরা নিয়ে গত ১০ আগস্ট পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানান, তিনি তার বড় ভাই নেওয়াজের সঙ্গে সাক্ষাতের জন্য লন্ডনে যাবেন। সেখানে যত দ্রুত সম্ভব নওয়াজের দেশে ফেরা নিয়ে আলোচনা হবে। তিনি আগামী মাসে পাকিস্তানে ফিরবেন। তবে তখন তিনি নেওয়াজের দেশে ফেরার নির্দিষ্ট তারিখ উল্লেখ করেননি।

উল্লেখ্য, পাকিস্তানের সাবেক এ প্রধানমন্ত্রী ২০১৯ সালের নভেম্বর থেকে স্বাস্থ্যগত কারণে লন্ডনে অবস্থান করছেন। এরপর তিনি দুর্নীতির দায়ে অভিযুক্ত হন। এর আগে ২০১৬ সালে সম্পদের তথ্য গোপনের অভিযোগে সুপ্রিম কোর্ট তাকে অযোগ্য ঘোষণা করেন। এরপর তিনি ক্ষমতা থেকে পদত্যাগ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X