কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ১১:১১ এএম
আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ১১:১৩ এএম
অনলাইন সংস্করণ
খাইবার পাখতুনখোয়া

ভয়াবহ বন্যায় দুই শতাধিক মানুষের মৃত্যু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে ভয়াবহ বন্যায় সড়ক, সেতু, ভবন ও বিদ্যুৎকেন্দ্রসহ নানা অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ)।

পিডিএমএ জানিয়েছে, বন্যায় সাতটি বাড়ি সম্পূর্ণ ধসে গেছে এবং অন্তত ৩৮টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সোয়াত জেলায়। এছাড়া তিনটি স্কুল ভেঙে গেছে এবং আরও তিনটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আগামী ২১ আগস্ট পর্যন্ত প্রদেশজুড়ে বৃষ্টি অব্যাহত থাকবে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

ডনের খবরে বলা হয়, সোয়াত, বুনের, শাঙ্গলা, বাজাউর, লোয়ার দির, বাটাগ্রাম ও মানসেহরা জেলায় মৃত্যু ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।

এদিকে উদ্ধারকাজ চালাতে গিয়ে এমআই-১৭ হেলিকপ্টার দুর্ঘটনায় পাঁচজন নিহত হওয়ার পর শনিবার একদিনের শোক ঘোষণা করেছে প্রাদেশিক সরকার। এদিন জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

জরুরি সেবা দল ১১২২ জানিয়েছে, ভারি বৃষ্টি ও আকস্মিক বন্যায় বুনের জেলায় আটকে পড়া দুই হাজারের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৩০০ জন স্কুলশিক্ষার্থী।

ডেপুটি কমিশনার কাশিফ কাইয়ুম জানান, পুরো জেলায় জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং দুর্গম এলাকায় হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। তিনি বলেন, পীর বাবা বাজার ও আশপাশের এলাকা প্লাবিত হয়েছে, একটি মসজিদ ধসে পড়েছে এবং বহু গবাদি পশু মারা গেছে।

বন্যায় বিদ্যুৎ সরবরাহও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সোয়াতের ১৩২ কেভি গ্রিড স্টেশন প্লাবিত হয়ে ৪১টি ফিডার বন্ধ হয়ে যায়, ফলে পুরো অঞ্চল বিদ্যুৎহীন হয়ে পড়ে।

কর্তৃপক্ষ বলছে, অনেক মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। পানি কমলে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ স্পষ্ট হবে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় অনেক এগিয়ে উগান্ডা

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১০

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১১

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১২

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৩

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৪

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৫

বিদ্যুৎ বিল আদায় করবে বেসরকারি খাত: জ্বালানি মন্ত্রী

১৬

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

১৭

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

১৮

এমপি পদ হারানো নিয়ে কী বলছে সংবিধান?

১৯

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব শহর’

২০
X