কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ১০:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

‘ভারতের মানচিত্রও মুছে যাবে’, পাকিস্তান সেনাবাহিনীর হুঁশিয়ারি

ওয়াঘা সীমান্তে দাঁড়িয়ে থাকা পাকিস্তানি ও ভারতীয় সৈন্যদের একটি ছবি। ছবি : এএফপি
ওয়াঘা সীমান্তে দাঁড়িয়ে থাকা পাকিস্তানি ও ভারতীয় সৈন্যদের একটি ছবি। ছবি : এএফপি

ভারতের সামরিক কর্মকর্তাদের উসকানিমূলক বক্তব্যের জবাবে এবার কড়া হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। শনিবার পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, ভারতের উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তাদের সাম্প্রতিক মন্তব্য শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করতে পারে।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, আইএসপিআর সতর্ক করে বলেছে, ভারতীয় কর্মকর্তাদের এসব বক্তব্য কেবল আঞ্চলিক শান্তিকেই বিঘ্নিত করবে না, বরং দক্ষিণ এশিয়ায় নতুন করে ‘অযৌক্তিক আগ্রাসন ও সংঘাত’ উসকে দিতে পারে।

বিবৃতিটি আসে ভারতের বিমানবাহিনী প্রধান অমর প্রীত সিংয়ের এক বক্তব্যের পর। তিনি দাবি করেছিলেন, গত মে মাসের সংঘাতে ভারত পাকিস্তানের অন্তত ৫টি যুদ্ধবিমান—এফ–১৬ ও জেএফ–১৭—ভূপাতিত করেছে। তবে তার এই দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি।

পাকিস্তান সেনাবাহিনী এই দাবি ‘ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে আখ্যা দিয়েছে। আইএসপিআর বলেছে, ‘ভারত দীর্ঘদিন ধরে নিজেকে শিকার হিসেবে উপস্থাপন করছে, অথচ বাস্তবে তারাই দক্ষিণ এশিয়া ও এর বাইরেও সহিংসতা ও সন্ত্রাসবাদকে উসকে দিয়েছে। এখন আন্তর্জাতিক সম্প্রদায় ভারতের প্রকৃত চেহারা বুঝে ফেলেছে।’

বিবৃতিতে আরও সতর্ক করে বলা হয়েছে, যদি ভারত পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার কোনো চিন্তা করে, তবে ‘ভারতের মানচিত্রও মুছে যাবে’। আইএসপিআর স্পষ্ট ভাষায় জানায়, নতুন কোনো যুদ্ধ বা সংঘাত শুরু হলে পাকিস্তান এক বিন্দু ছাড় দেবে না, আর এর পরিণতি হবে ‘ভয়াবহ ধ্বংসযজ্ঞ’।

গত মে মাসে ভারতশাসিত কাশ্মীরের পেহেলগাম এলাকায় সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়। ভারত দাবি করে, হামলার পেছনে পাকিস্তানের ভূমিকা ছিল; তবে ইসলামাবাদ তা দৃঢ়ভাবে অস্বীকার করে।

হামলার পর ভারত পরিচালনা করে ‘অপারেশন সিঁদুর’, আর পাকিস্তান পাল্টা চালায় ‘অপারেশন বুনিয়ানুম মারসুস’। যুদ্ধের আগুন ছড়িয়ে পড়তে থাকলে ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় উভয় দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এফআইসিসিআই এফডিআই সম্মেলনে বিসিএসআইআরের সঙ্গে যৌথ উদ্ভাবন তুলে ধরল নেসলে বাংলাদেশ

অস্ট্রেলিয়াজুড়ে মোবাইলে বেজে উঠল নতুন জাতীয় জরুরি সতর্কবার্তা

দুঃস্বপ্ন কাটিয়ে ক্লাসরুমে ওয়াসিফা, ভালোবাসায় বরণ করল বন্ধুরা

ইরানে হামলা বন্ধের ‘আসল কারণ’ জানালেন মার্কিন রাষ্ট্রদূত

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

পাহাড়িয়াপাড়ার মাটির স্কুল, কাদা পেরিয়ে স্বপ্নের পাঠশালা

শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলা / হাসিনা-বেনজীর-আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

এসএমসিতে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন নতুনরাও

চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা

রাইড শেয়ারিংয়ে বাড়তি ভাড়ার খড়্গ, প্রতিকারে ভোক্তা অধিকার অধিদপ্তর

১০

যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫

১১

আলফাডাঙ্গায় রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ কর্মসূচি

১২

কালবেলায় সংবাদ প্রকাশ / শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হলো নীলার

১৩

এক বছর পর আবার চালু ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

১৪

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

১৫

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল সাবেক ছাত্রদল নেতার

১৬

কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৭

ঢালাইয়ের পরই সেতুর পাটাতনে ধস, তদন্তে ২ কমিটি

১৮

বিকেলে পর্দা নামছে নতুন কুঁড়ির প্রথম আসরের, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

১৯

বক-পানকৌড়ির কলতানে সন্ধ্যা নামে যে গ্রামে

২০
X