কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ১০:৩২ পিএম
অনলাইন সংস্করণ

জ্বালানির অভাবে পাকিস্তানে ২৬ ফ্লাইট বাতিল

দীর্ঘদিন ধরে পাকিস্তানের সরকারি বিমান সংস্থা পিআইএ চরম অর্থ সংকটে রয়েছে। ছবি : সংগৃহীত
দীর্ঘদিন ধরে পাকিস্তানের সরকারি বিমান সংস্থা পিআইএ চরম অর্থ সংকটে রয়েছে। ছবি : সংগৃহীত

জ্বালানির অভাবে বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করেছে পাকিস্তানের সরকারি বিমান সংস্থা পিআইএ। করাচি, লাহোর, ইসলামাবাদ, কোয়েটা, বাহাওয়ালপুর, মুলতান, গোয়াদর ও অন্যান্য শহর থেকে ২৬টির মতো ফ্লাইট বাতিল করা হয়েছে। বকেয়া পরিশোধ না করায় পাকিস্তান স্টেট অয়েল (পিএসও) কোম্পানি জ্বালানি সরবরাহ কমিয়ে দেওয়ার পর এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কয়েকটি সূত্রের বরাতে এসব তথ্য জানিয়েছে জিও নিউজ।

করাচি থেকে ১৮টি, লাহোর ও ইসলামাবাদ থেকে দুটি করে ফ্লাইট বাতিল করা হয়েছে। এ ছাড়া পিআইএ-এর জ্বালানি সমন্বয় পরিকল্পনা অনুযায়ী, আজ সারা দিনে মাত্র তিনটি ফ্লাইট করাচি থেকে যাত্রা করবে।

দীর্ঘদিন ধরে পাকিস্তানের সরকারি এই বিমান সংস্থা চরম অর্থ সংকটে রয়েছে। এমন পরিস্থিতির মধ্যে গত জুলাই মাসে ট্যাক্স না দেওয়ায় প্রতিষ্ঠানটির সব ধরনের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে রাজস্ব বোর্ড। ফলে পিএসও-এর বকেয়া অর্থ আর পরিশোধ করতে পারেনি এয়ারলাইনটি।

তবে পিআইএ-এর এক মুখপাত্র জিও নিউজকে বলেছেন, পিআইএ কর্মকর্তারা বিষয়টি দেখছেন। ক্রেডিট লাইন চালু হলে আজই জ্বালানি সরবরাহ সচল হবে। ক্ষতিগ্রস্ত বিমান যাত্রীদের জন্য বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X