কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪, ০৩:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানের স্বৈরশাসক মোশাররফকে মরণোত্তর মৃত্যুদণ্ডাদেশ

পাকিস্তানের সাবেক স্বৈরশাসক জেনারেল পারভেজ মোশাররফ। ছবি : সংগৃহীত
পাকিস্তানের সাবেক স্বৈরশাসক জেনারেল পারভেজ মোশাররফ। ছবি : সংগৃহীত

রাষ্ট্রদোহিতার অভিযোগে পাকিস্তানের সাবেক স্বৈরশাসক জেনারেল পারভেজ মোশাররফকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন দেশটির একটি বিশেষ আদালত। এবার দেশটির সুপ্রিম কোর্টও একই রায় বহাল রেখেছেন। তাকে মরণোত্তর মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টও।

বুধবার (১০ জানুয়ারি) পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পাকিস্তানের প্রধান বিচারপতি কাজি ফায়েজ ইসার নেতৃত্বে চার সদস্যের একটি বেঞ্চ এ রায় দেন। দেশটির সাবেক এ স্বৈরশাসক বিরল রোগে আক্রান্ত হয়ে দুবাইয়ের আমেরিকান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০২৩ সালের ৫ ফেব্রুয়ারি মারা যান।

২০০১ সালে পাকিস্তানের রাষ্ট্রক্ষমতা দখল করেন জেনারেল পারভেজ মোশাররফ। ২০০৭ সালে দেশটির সংবিধান স্থগিত করে জরুরি অবস্থা জারি করেন। এ অভিযোগের ভিত্তিতে ২০১৯ সালে পাকিস্তানের একটি বিশেষ আদালত তার মৃত্যুদণ্ড দেন। পরে ২০২০ সালে লাহোর হাইকোর্ট ওই মৃত্যুদণ্ডাদেশ স্থগিত করেন। এ ছাড়া আদালত ওই রায়কে অসাংবিধানিক বলে ঘোষণা দেন। ২০০৮ সাল পর্যন্ত তিনি পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন।

প্রয়াত এ স্বৈরশাসক ২০১৬ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত স্বেচ্ছায় নির্বাসনে ছিলেন। এর ফলে তার মৃত্যুদণ্ড কার্যকর করা সম্ভব হয়নি। নির্বাসনে থাকা অবস্থায় ২০২৩ সালে দুবাইয়ে তার মৃত্যু হয়। এরপর দেশটির সুপ্রিম কোর্ট একই রায় বহাল রেখেছে। ফলে তাকে মরণোত্তর মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ফ্যান জোনে বন্দুক হামলায় নিহত ১

ট্রলারসহ ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

হাছান-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ মঙ্গলবার

বৈশ্বিক অপরাধ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ

সংকট পেরিয়ে আঞ্চলিক হাব হওয়ার পথে চট্টগ্রাম বন্দর

ভিসা খুলতেই বাড়বে যোগাযোগ: ভারত-বাংলাদেশ সম্পর্কের নতুন গতি

জাপান-ব্রাজিল ম্যাচে ‘বিতর্কিত পেনাল্টি’ দেওয়া সেই রেফারি

ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠকের দিনক্ষণ জানালেন ট্রাম্প

চীন সফরের পর বাংলাদেশ নতুন কূটনীতির পরীক্ষায়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

১০

জাপানের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

১১

পাঠদানের মধ্যেই খুলে পড়ল ফ্যান, প্রাণে বাঁচল শিক্ষার্থীরা

১২

জাপানের বিপক্ষেও নেইমারকে নিয়ে নেই স্বস্তির খবর 

১৩

অল্প বয়সে চুল পেকে যাওয়ার প্রধান ৪ কারণ

১৪

ময়মনসিংহে মন্দিরে তালা ভেঙে প্রতিমা ভাঙচুর

১৫

পলাশ হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড

১৬

শিশুশ্রম নিজের ঘর থেকে বন্ধ করতে হবে: শ্রমমন্ত্রী

১৭

অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

১৮

জামিন পেলেন ‘গরিবের ডাক্তার’ মিশু

১৯

এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই ইরানের 

২০
X