কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪, ০৫:২২ পিএম
অনলাইন সংস্করণ

৯ মের পর ইমরান খানের নির্দেশে রাজপথে পিটিআই

পাকিস্তানে পিটিআইয়ের সমাবেশ। ছবি : সংগৃহীত
পাকিস্তানে পিটিআইয়ের সমাবেশ। ছবি : সংগৃহীত

নির্বাচনকে সামনে রেখে আবারও রাজপথে সরব হচ্ছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটির প্রতিষ্ঠাতা ইমরান খানের নির্দেশ আজ দেশব্যাপী ক্ষমতার দাপট দেখাবে দলটি। এর মাধ্যমে গত ৯ মের পর প্রথমবারের মতো রাজপথে সরব হচ্ছে তারা। রোববার (২৮ জানুয়ারি) পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পিটিআইয়ের কেন্দ্রীয় তথ্য সম্পাদক রাউফ হাসান ডনকে বলেন, আমরা দলের মনোনীত সব প্রার্থীকে দুপুর ২টার সময় নিজ নিজ নির্বাচনী এলাকায় সমাবেত হয়ে জনসমাবেশ ও র‌্যালির স্পষ্ট নির্দেশনা দিয়েছি। তারা ভোটারদের উদ্দেশ্যে একটি বার্তা দেবেন। পিটিআই তাদের জায়গা কাউকে দখল করতে দেবে না।

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার দলটি নির্বাচনকে সামনে রেখে ১৫৮ পৃষ্ঠার ইশতেহার ঘোষণা করবে। এ ইশতেহারে পাকিস্তানের সব গুরুত্বপূর্ণ ইস্যু কভার করা হবে। দলটির নেতা ফিরদাউস শামীম নাকভী প্রার্থীদের নিয়ে এক ভার্চুয়াল কনভেনশনে এ ঘোষণা দেন। এর আগে দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান রোববার দেশব্যাপী সব প্রার্থীকে রাস্তায় নেমে আসার আহ্বান জানান। এদিন যারা র‌্যালিতে অংশ নেবে না তাদের তিনি মনোনয়ন বাতিলের হুঁশিয়ারি দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১০

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১১

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১২

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৩

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৪

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৫

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৬

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৭

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৮

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৯

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

২০
X