কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩৪ এএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানের নির্বাচন নিয়ে গভীর উদ্বেগ ইলহান ওমরের

ইলহান ওমর। ছবি : সংগৃহীত
ইলহান ওমর। ছবি : সংগৃহীত

পাকিস্তানের নির্বাচনে হস্তক্ষেপের খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সোমালি বংশোদ্ভূত মার্কিন আইনপ্রণেতা ইলহান ওমর। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাতে এক এক্সবার্তায় তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।

এক্সে ইলহান ওমর লেখেন, পাকিস্তানের ৮ ফেব্রুয়ারির নির্বাচনে হস্তক্ষেপের খবরে আমি গভীরভাবে উদ্বিগ্ন। যে কোনো দেশের সরকারের বৈধতা নির্ভর করে সুষ্ঠু নির্বাচনের ওপর; কারচুপি, ভয়ভীতি বা জালিয়াতিমুক্ত ভোটের ওপর। পাকিস্তানি জনগণ একটি স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়া ও প্রকৃত প্রতিনিধিত্বশীল সরকারের চেয়ে কম কিছুর যোগ্য নয়।

তিনি আরও লেখেন, অনিয়ম অভিযোগ নিয়ে বিশ্বাসযোগ্য, স্বাধীন তদন্ত না হওয়া পর্যন্ত এই নির্বাচনের ফলাফলকে স্বীকৃতি দেওয়া থেকে বিরত থাকার জন্য আমি মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতি আহ্বান জানাচ্ছি।

গত বৃহস্পতিবার ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণের দুদিন পার হলেও এখানো সব আসনের ফল ঘোষণা করতে পারেনি দেশটির নির্বাচন কমিশন ইসিপি। এ ছাড়া শুরুতে ১২-১৩ ঘণ্টা ফল প্রকাশে দেরি করায় বিতর্কের মুখে পড়ে ইসিপি। ফলাফল প্রকাশে এমন বিলম্ব নজিরবিহীন বলছেন বিশ্লেষকরা। এমনকি ভোটের দিন দেশটির মোবাইল সেবা পর্যন্ত বন্ধ রাখা হয়।

এখন পর্যন্ত ২৬৫ আসনের মধ্যে ২৫২টি আসনের ফল ঘোষণা করেছে ইসিপি। ঘোষিত ফলে নওয়াজ শরিফ ও বিলাওয়াল ভুট্টোর দলের চেয়ে বেশ ভালো ব্যবধানে এগিয়ে রয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। তাদের অধিকাংশই ইমরান খানের পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থী। তবে ফলাফলের দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে পিএমএল-এন ও পিপিপি। এই দুটি দল জোট গঠনের বিষয়ে একমত হয়েছে। ফলে আগামী পাঁচ বছর জোট সরকারই হাতেই থাকছে পাকিস্তান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

১০

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

১১

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

১২

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

১৩

নাহিদা আক্তারের রেকর্ড

১৪

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১৫

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১৬

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৭

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৮

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

১৯

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

২০
X