কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

এবার আরেক দলের সঙ্গে জোট গঠনের কথা জানালেন নওয়াজ

পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) নেতা নওয়াজ শরিফ (ডানে) এবং মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তানের (এমকিউএম-পি) আহ্বায়ক খালিদ মকবুল সিদ্দিকী। ছবি : সংগৃহীত
পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) নেতা নওয়াজ শরিফ (ডানে) এবং মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তানের (এমকিউএম-পি) আহ্বায়ক খালিদ মকবুল সিদ্দিকী। ছবি : সংগৃহীত

এবারের পাকিস্তানের সংসদীয় নির্বাচনে একক দল হিসেবে সবচেয়ে বেশি আসন পেয়েছে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-এন)। তবে সেনাবাহিনীর আস্থাভাজন হিসেবে পরিচিত দলটি এককভাবে সরকার গঠনের মতো প্রয়োজনীয় আসন পায়নি। ফলে সব আসনের ফল ঘোষণার আগেই জোট সরকার গঠনের কথা জানান দলনেতা।

সময় যত সামনে গড়াচ্ছে ছোট ছোট দলগুলোকে কাছে ভিড়াতে দৌড়ঝাঁপ জোরদার করে চলেছে পিএমএল-এন। প্রথমে বিলাওয়াল ভুট্টোর পিপিপির সঙ্গে জোট গঠনের কথা বললেও এবার অন্য দলের সঙ্গে জোট গঠনের কথা জানিয়েছে নওয়াজের দল। নতুন দলটির নাম মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তান (এমকিউএম-পি)। এবারের নির্বাচনে তাদের অবস্থান চতুর্থ। মোট আসন পেয়েছে ১৭টি।

পিএমএল-এনের তথ্য সচিব মরিয়ম আওরঙ্গজেব এক এক্সবার্তায় বলেছেন, প্রধান বিষয় নিয়ে দুই দলই একমত হয়েছে। দল দুটি দেশ ও জনগণের স্বার্থে একসঙ্গে কাজ করবে।

গত ৮ ফেব্রুয়ারির নির্বাচনে পিএমএল-এন মোট ৭৫টি আসন পেয়েছে। একক দল হিসেবে তারাই সবচেয়ে বেশি আসন পেয়েছে। তবে সামগ্রিক বিবেচনায় পিএমএল-এন দ্বিতীয় অবস্থানে রয়েছে। এবারের ভোটে ৯৭টি আসন নিয়ে প্রথম অবস্থানে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। আর ৫৪টি আসন নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে বিলাওয়ালের পিপিপি।

এর আগে গত শুক্রবার রাতে জোট করে সরকারে আসার কথা জানান নওয়াজ। বড় ভাইয়ের এমন ঘোষণার পরই মাঠে নেমে পড়েন শাহবাজ শরিফ। তিনি পিএমএল-এনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। শুক্রবার রাতে পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো ও সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির সঙ্গে দেখা করেন। তাদের এই বেঠক ৪৫ মিনিট স্থায়ী হয়। বৈঠক থেকেই কেন্দ্র ও পাঞ্জাবে জোট সরকার গঠনের বার্তা দেন তিনি। শুধু বার্তা দিয়েই ফিরে আসেননি, তাদের সম্মতি পর্যন্ত নিয়ে আসেন শাহবাজ। তবে পিপিপি নওয়াজ শরিফের কাছে প্রধানমন্ত্রীর পদ দাবি করেছে বলে শোনা যাচ্ছে। এমন পরিস্থিতিতে এমকিউএম-পির সঙ্গে জোট গঠনের কথা জানাল পিএমএল-এন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন এক যুবক, ভিডিও ভাইরাল

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

অস্ট্রিয়া ম্যাচের আগে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

১০

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

১১

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

১২

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

১৩

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১৪

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

১৫

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

১৬

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

১৭

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

১৮

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

১৯

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

২০
X