কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০৫ এএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানের সিন্ধু প্রদেশে ১৪৪ ধারা জারি

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পাকিস্তানের সিন্ধুর প্রাদেশিক পরিষদের প্রথম অধিবেশন আজ শনিবার শুরু হবে। অধিবেশনকে সামনে রেখে প্রাদেশিক পরিষদ ভবন এলাকায় বিক্ষোভের ডাক দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে ১৪৪ ধারা জারি করেছে সিন্দু সরকার। খবর জিও নিউজের।

গত ২২ ফেব্রুয়ারি সিন্ধুর প্রাদেশিক পরিষদের অধিবেশন ডেকে একটি বিজ্ঞপ্তি জারি করেন প্রদেশের গভর্নর কামরান খান টেসোরি। সেখানে বলা হয়, শনিবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় প্রাদেশিক পরিষদের উদ্বোধনী অধিবেশন শুরু হবে।

গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে জাতীয় ও পাঁচটি প্রদেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিন সিন্ধু প্রদেশেও ভোট হয়। পাকিস্তানের অন্যান্য প্রদেশের মতো এই প্রদেশে সরকার গঠন নিয়ে তেমন কোনো ঝামেলা নেই। এখানে রেকর্ড টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করতে চলেছে বিলাওয়াল ভুট্টো জারদারির পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)।

পাকিস্তানের নির্বাচন কমিশন ইসিপির তথ্য অনুযায়ী, এবারের সিন্ধু প্রদেশের নির্বাচনে সবচেয়ে বেশি ৮৪টি আসন পেয়েছে পিপিপি। এ ছাড়া এমকিউএম-পি ২৮টি, স্বতন্ত্র প্রার্থীরা ১৪টি, জিডিএ দুটি এবং জেআই দুটি আসন পেয়েছে। এ ছাড়া নারী ও সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত আসন থেকে ২৬টি আসন পেয়েছে পিপিপি এবং এমকিউএম-পি পেয়েছে আটটি সংরক্ষিত আসন।

তবে পিটিআই, জেআই, ও জিডিএ ভোটের ফলাফল প্রত্যাখ্যান করেছে। তারা বলছে, ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে। এর প্রতিবাদে সম্মিলিত সংগ্রাম শুরু করার ঘোষণা দিয়েছে দলগুলো। আজ শনিবার প্রদেশব্যাপী বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। এমনকি প্রাদেশিক পরিষদ ভবনের সামনে পর্যন্ত বিক্ষোভ ডাকা হয়েছে।

অবশ্য সিন্ধুর স্বরাষ্ট্রমন্ত্রী ব্রিগেডিয়ার (অবসরপ্রাপ্ত) হারিস নওয়াজ বলেছেন, প্রাদেশিক পরিষদ ভবনের আশেপাশের এলাকায় ১৪৪ ধারা কার্যকর রয়েছে। তাই এই এলাকায় কোনো মিছিল বা বিক্ষোভ করা যাবে না।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে প্রাদেশিক পরিষদ ভবনের আশেপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যারা শান্তি বিঘ্নিত করবে বা বেআইনি কর্মকাণ্ডে জড়িত হবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X