কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৩১ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনের পর পাকিস্তানে বসল প্রথম সংসদ

পিএমএল-এনের সিনিয়র সহসভাপতি মরিয়ম নওয়াজ (ডানে), তথ্য সচিব মরিয়ম আওরঙ্গজেব ও পাঞ্জাব অ্যাসেম্বলির অন্যান্য সদস্যরা এমপি হিসেবে শপথগ্রহণ করেছেন। ছবি : সংগৃহীত
পিএমএল-এনের সিনিয়র সহসভাপতি মরিয়ম নওয়াজ (ডানে), তথ্য সচিব মরিয়ম আওরঙ্গজেব ও পাঞ্জাব অ্যাসেম্বলির অন্যান্য সদস্যরা এমপি হিসেবে শপথগ্রহণ করেছেন। ছবি : সংগৃহীত

পাকিস্তানের পাঞ্জাবের প্রাদেশিক পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন নব-নির্বাচিত এমপিরা। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) তাদের শপথ বাক্য পাঠ করান পরিষদের বিদায়ী স্পিকার সিবতাইন খান। এর মাধ্যমে ৮ ফেব্রুয়ারির নির্বাচনের পর প্রথমবারের মতো কোনো প্রাদেশিক পরিষদের অধিবেবেশন বসল দেশটিতে। খবর জিও নিউজের।

শুক্রবার দুই ঘণ্টার বেশি বিলম্বের পর স্পিকার সিবতাইনের সভাপতিত্বে প্রাদেশিক পরিষদের অধিবেশন শুরু হয়। এই অধিবেশনে ৩১৩ জন এমপি উপস্থিত ছিলেন। তাদের মধ্যে পিএমএল-এনের ও এর মিত্রদের ২১৫ জন এবং সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের (এসআইসি) ৯৮ জন এমপি শপথ গ্রহণ করেছেন।

শপথগ্রহণ শেষে প্রাদেশিক পরিষদের সচিব বলেন, আগামীকাল (শনিবার) গোপন ব্যালটের মাধ্যমে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হবে। আজ স্পিকার ও ডেপুটি স্পিকারের মনোনয়নপত্র সংগ্রহ ও যাচাই-বাছাই করা হবে।

এর আগে পরিষদের অধিবেশন শুরু হতে বিলম্ব হওয়ায় নওয়াজ শরিফের পিএমএল-এন এবং ইমরান খানের পিটিআেই এবং এসআইসির সদস্যরা একে অপরের বিরুদ্ধে স্লোগান দেন এবং উত্তপ্ত বাক্য বিনিময় করেন। এ ছাড়া শপথগ্রহণ অনুষ্ঠানে যোগদান করতে সদস্যদের বাধা দেওয়ার অভিযোগও তুলে এসআইসি।

গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে জাতীয় ও পাঁচটি প্রদেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিন পাঞ্জাব প্রদেশেও ভোট হয়। তবে নির্বাচনের এত দিন পার হলেও এখনো সরকার গঠন করতে পারেনি কোনো রাজনৈতিক দল। তবে বেশ কয়েক জন স্বতন্ত্র প্রার্থী যোগদান করায় পাঞ্জাবে এখন সবচেয়ে বড় দল পিএমএল-এন। ইতিমধ্যে সরকার গঠনের ঘোষণা দিয়েছে দলটি। দলের পক্ষে থেকে নওয়াজ শরিফের বড় মেয়ে মরিয়ম নওয়াজকে মুখ্যমন্ত্রী প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X