কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে নতুন সরকার গঠনের পরই প্রেসিডেন্ট নির্বাচন

পাকিস্তানের পতাকা। ছবি : সংগৃহীত
পাকিস্তানের পতাকা। ছবি : সংগৃহীত

পাকিস্তানে নির্বাচনের পর দুই সপ্তাহের বেশি সময় পার হয়েছে। এখনও দেশটিতে নতুন সরকার গঠনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে সরকার গঠনের বিষয়ে একমত হয়েছেন পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ও পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-এন)। এবার জানা গেছে দেশটিতে কবে হবে নতুন সরকার গঠন আর প্রেসিডেন্ট নির্বাচন। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দ্য নিউজ ইন্টারন্যাশনালের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, পাকিস্তানে আগামী ২৯ ফেব্রুয়ারির মধ্যে জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচিত সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। এরপর সরকার গঠনের প্রক্রিয়া শুরু হবে। তবে আগামী ২ মার্চের মধ্যেও এ প্রক্রিয়া সম্পন্ন হবে। এ ছাড়া আগামী ৯ মার্চের আগেই প্রেসিডেন্ট নির্বাচন হবে। এভাবে পরিকল্পনা নিয়েই আগাচ্ছে পিএমএল-এন ও পিপিপি জোট।

পাকিস্তানের সংবিধান অনুযায়ী পিএমএল-এন ও পিপিপি জোট সিনেট নির্বাচনের আগে ৯ মার্চের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি বিবেচনা করছে। সংবিধানের ৪২(৫) ধারা অনুসারে প্রেসিডেন্ট পদ শূন্য হওয়ার ৩০ দিনের মধ্যে নির্বাচন হতে হবে। তবে জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার ফলে ওই সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত না হলে সাধারণ নির্বাচনের ৩০ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে।

পিএমএল-এন ও পিপিপি জোট ও তাদের অংশীদাররা বর্তমান সিনেটের মেয়াদ শেষ হওয়ার আগে আগামী ৮ মার্চের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন করতে চাই। সরকার গঠনে সম্মত এ জোট গত মঙ্গলবার জানায়, তারা আসিফ আলি জারদারিকে প্রেসিডেন্ট ও শাহবাজ শরিফকে প্রধানমন্ত্রী করতে সম্মত হয়েছে।

পাকিস্তান পিপলস পার্টির সিনেটর এইচ নায়েক বলেন, সংবিধান অনুসারে সাধারণ নির্বাচনের ৩০ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এর মানে আগামী ৯ মার্চের আগেই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

সিএনএন-এর বিশ্লেষণ / সমঝোতা চুক্তি ঘিরে ইরানে ক্ষমতার দ্বন্দ্ব, অভ্যুত্থানের অভিযোগ কট্টরপন্থিদের

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে খেলবেন এমবাপ্পে?

শাহজাদপুরে ভিক্ষুকদের টং দোকান, শিক্ষার্থীদের সাইকেল দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বিশ্বকাপের ফাইনাল ম্যাচ ঘিরে ঢাবি ক্যাম্পাসে প্রবেশ নিয়ে জরুরি বিজ্ঞপ্তি

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

ফাইনালের আগে আঙুলের চোট নিয়ে দুঃসংবাদ দিলেন মার্টিনেজ

কাশিমপুর কারাগার থেকে নারী বন্দি পলায়ন: ৭ কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত

হকি ফেডারেশনের নতুন সাধারণ সম্পাদক ইশতিয়াক সাদেক

বন্দরের ইজারার প্রক্রিয়া বন্ধে সরকারকে সুস্পষ্ট ঘোষণার দাবি

১০

রাউজানে ৩৫০ বন্যাদুর্গত পরিবারের পাশে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী

১১

ক্যানসারে আক্রান্ত হয়ে ঢাবি অধ্যাপক নাজমুন নাহারের মৃত্যু, উপাচার্যের শোক

১২

ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক

১৩

১০০ রাকাত নফল নামাজ পড়ে ‘ভালো হওয়ার’ অঙ্গীকার, রাতেই মাদকসহ গ্রেপ্তার

১৪

নাগরিক সমস্যা সমাধানে ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ

১৫

সড়কে প্রাণ গেল দুই এইচএসসি পরীক্ষার্থীসহ ৩ জনের

১৬

অর্থকষ্টে শহীদ জুলাইযোদ্ধা সাংবাদিক মেহেদীর মা-বাবা

১৭

ফ্যানাটিক ফেস্ট-নিউইয়র্কে বিরল এক তারার মেলা  / মেসি বললেন ইয়ামালের সাফল্য চাই, তবে ফাইনালে তাকে থামাতে চেষ্টা থাকবে সর্বোচ্চ

১৮

জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের নেত্রকোনা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত

১৯

এই ১৪টি কারণ আপনার ডিমেনশিয়ার ঝুঁকি বাড়াতে পারে

২০
X