কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৪, ০৯:৩২ পিএম
অনলাইন সংস্করণ

রমজান শুরুর সম্ভাব্য তারিখ জানাল পাকিস্তান

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

আর মাত্র কয়েক দিন বাকি রমজানের। পবিত্র এ মাসটিকে স্বাগত জানাতে ইতোমধ্যে নিজেদের পরিকল্পনা সাজাতে শুরু করেছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলমানরা। এরই ধারাবাহিকতায় রমজান শুরুর সম্ভাব্য তারিখ জানিয়েছে পাকিস্তান। রোববার (০৩ মার্চ) জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রমজানের আর দুই সপ্তাহও বাকি নেই। পাকিস্তানে আগামী ১২ মার্চ থেকে পবিত্র রমজান শুরু হতে পারে।

পাকিস্তানের আবহাওয়া বিশেষজ্ঞ জাওয়াদ মেনন জানান, দেশটিতে রমজানের অর্ধচন্দ্রের জন্ম হবে আগামী ১০ মার্চ। তবে এদিন তা দেখা যাবে না। খালি চোখেই পরের দিন ১১ মার্চ রমজানের চাঁদ দেখা যাবে।

দেশটির এ আবহাওয়া বিশেষজ্ঞ জানান, পাকিস্তানে প্রথম তারাবি ১১ মার্চ রাতে হবে। ১২ মার্চ রোজা শুরুর ৯৫ শতাংশ সম্ভাবনা রয়েছে।

পাকিস্তানের নিয়মানুযায়ী, রাজধানী ইসলামাবাদ থেকে রুয়েত-ই-হিলাল কমিটি রোজা ও ঈদের চাঁদ দেখার ঘোষণা দিয়ে থাকে। চাঁদ ওঠার বিষয়টি তারা নিশ্চিত করতে অন্যান্য আঞ্চলিক কমিটির সঙ্গেও যোগাযোগ করে থাকে।

ইসলামী দেশগুলো চাঁদ দেখার ওপর নির্ভর করে পবিত্র রমজান শুরুর তারিখ নির্ধারণ করে। চলতি বছরে রমজান শুরুর তারিখ নির্ধারণে আগামী ১০ মার্চ আরব বিশ্বসহ অন্যান্য মুসলিম দেশে চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়েছে।

মহাকাশ গবেষণা সংস্থা আন্তর্জাতিক জোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, এ দিন চাঁদ দেখা যাবে না। এর পরিবর্তে আগামী ১১ মার্চ চাঁদ দেখা যাবে। এ ছাড়া মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোতে আগামী ১২ মার্চ রোজা রাখা শুরু হবে।

গ্রিনিচ সময় অনুযায়ী আগামী ১০ মার্চ সকাল ৯টায় চাঁদ ও সূর্যের সংযোগ হবে বলেও জানিয়েছে আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১০

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১১

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১২

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৩

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৪

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৫

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৭

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৮

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

১৯

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

২০
X