কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৪, ০২:১৫ পিএম
আপডেট : ১৩ মার্চ ২০২৪, ০২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

রোজা না রাখতে পাইলট-ক্রুদের নির্দেশনা পাকিস্তানের

পিআইএর বিমান। ছবি : সংগৃহীত
পিআইএর বিমান। ছবি : সংগৃহীত

রমজান মাসে রোজা না রাখতে পাইলট ও কেবিন ক্রুদের প্রতি নির্দেশনা দিয়েছে পাকিস্তান। দেশটির জাতীয় বিমান পরিষেবা সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ) এ নির্দেশনা দিয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রমজানে ভ্রমণকালে পাইলট-ক্রুদের রোজা পালনে বিরত থাকতে বলেছে পিআইএ। সংস্থার ফ্লাইট সেফটি বিভাগের ম্যানেজার এ নির্দেশনা দিয়েছেন। এরপর এটি সব কেবিন ক্রুদের সার্কুলার আকারেও পাঠানো হয়েছে।

ওই সার্কুলারে জোর দিয়ে বলা হয়েছে, বিমানে ভ্রমণকালে রোজা রাখা সম্ভব। তবে এটি ঝুঁকির কারণ হতে পারে। কেননা এটি করপোরেট নিরাপত্তা ব্যবস্থাপনা এবং বিমানের ক্রু মেডিকেল সেন্টারের পরামর্শ অনুযায়ী নিরাপত্তার পরিধি কমিয়ে দিতে পারে।

এতে আরও বলা হয়েছে, রোজা সম্ভাব্য সতর্কতা ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হ্রাস করতে পারে। এর ফলে জরুরি পরিস্থিতিতে গুরুতর পরিণতি ঘটতে পারে।

চিঠিতে বলা হয়েছে, রোজা ইসলামের মহিমান্বিত ইবাদত। তবে এটি স্বাভাবিক রুটিনকে ব্যাহত করে এবং এর ফলে হাইপোগ্লাইসেমিয়া ও পানিশূন্যতা দেখা দিতে পারে। যা একাগ্রতা, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং রিফ্লেক্সেসকে (চিন্তা ছাড়াই সঞ্চালিত কোনো কাজ) প্রভাবিত করতে পারে।

সংবাদমাধ্যম জানিয়েছে, চিঠিতে রোজার শারীরিক প্রভাবের কারণে জরুরি পরিস্থিতির সম্ভাব্য ঝুঁকি নিয়েও সতর্ক করা হয়েছে। এতে বলা হয়েছে, রোজার প্রভাবের কারণে কোনো জরুরি পদক্ষেপ নিতে বিলম্বিত হয় বা ভুলভাবে কার্যকর হয় তাহলে তার পরিণতিও গুরুতর হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X