কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৪, ০১:৪৬ পিএম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ০৩:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ইমরান খানের স্ত্রীর খাবারে মেশানো হতো ‘টয়লেট ক্লিনার’

ইমরান খান (ডানে) ও তার স্ত্রী বুশরা বিবি। পুরোনো ছবি : এএফপি
ইমরান খান (ডানে) ও তার স্ত্রী বুশরা বিবি। পুরোনো ছবি : এএফপি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে বন্দিদশায় বিষ খাওয়ানো হয়েছিল বলে অভিযোগ উঠেছে। বলা হচ্ছে, তার খাবারের সঙ্গে বিষ হিসেবে টয়লেট ক্লিনার মেশানো হতো। ইতোমধ্যে এর পার্শ্বপ্রতিক্রিয়ায় ভুগছেন বুশরা।

পাকিস্তান তেহরিক-এ ইনসাফের প্রতিষ্ঠাতা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান মঙ্গলবার রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে একটি মামলার শুনানিকালে এ অভিযোগ তোলেন। তিনি আদালতে বলেন, তার স্ত্রীর ত্বক ও জিহ্বায় এখনো বিষের প্রতিক্রিয়া রয়েছে।

এ ছাড়া বুশরা বিবিও সাংবাদিকদের সঙ্গে কথা বলার সুযোগে একই অভিযোগ করেছেন। খবর জিও টিভি।

ইমরান খান বিভিন্ন মামলায় দোষী সাব্যস্ত হয়ে কারাগারে আছেন। তার স্ত্রী বুশরাকে প্রথমে বানি গালা ভবনে গৃহবন্দি করা হয়। পরে এটিকে সাব-জেল হিসেবে ঘোষণা করা হয়। সেখানে তিনি বন্দি রয়েছেন।

ইমরান খান জানান, তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত চান। তার স্ত্রীর সঠিক চিকিৎসা নিশ্চিতের দাবিও জানান খান।

তিনি জোর দিয়ে বলেন, প্রাক্তন ফার্স্ট লেডির ডাক্তারি পরীক্ষা শওকত খানম মেমোরিয়াল ক্যানসার হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টারের চিকিৎসক ডা. অসীম ইউনুসের করা উচিত।

এ সময় আদালত খানকে বুশরা বিবির ডাক্তারি পরীক্ষার জন্য লিখিত আবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।

ইমরান খান আরও বলেন, ‘আমি জানি এর পেছনে কে আছে।’ এদিকে বুশরা বিবিকে আদালতে হাজিরের প্রাক্কালে সাংবাদিকদের বলেছিলেন, তার খাবারের সঙ্গে টয়লেট ক্লিনার মেশানো হতো। শবে মেরাজের আগে এর ইঙ্গিত পেয়েছেন তিনি।

তিনি দাবি করেন, জেল কর্তৃপক্ষের সরবরাহ করা খাবার তিক্ত ছিল।

বিষ প্রয়োগের বিষয়টি তিনি দেখেছেন কি না এ প্রশ্নে তিনি বলেন, একজন তাকে বিষয়টি বলেছেন। তবে তার নাম প্রকাশে রাজি হননি বুশরা।

তিনি আরও অভিযোগ করে বলেন, ‘টয়লেট ক্লিনার প্রতিক্রিয়া এক মাস পর তীব্র হয়। এ ছাড়া প্রথম দিকে আমার ঘরের জানালা বন্ধ রাখা হতো। এখন মাঝে মধ্যে তারা খুলে দেয়।’

বিষের প্রতিক্রিয়ার প্রশ্নে প্রাক্তন এ ফার্স্ট লেডি বলেন, ‘আমার চোখ ফুলে গেছে। আমি বুকে ও পেটে ব্যথা অনুভব করছি।’

এর আগে সোমবার (১ এপ্রিল) ইসলামাবাদ হাইকোর্ট পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির ১৪ বছরের কারাদণ্ড স্থগিত করেছেন। তোশাখানা দুর্নীতি মামলার সাজা স্থগিত করে এ রায় দেন আদালত।

ইসলামাবাদ হাইকোর্ট বলেছেন, ঈদের ছুটির পর ১০ দিনের মধ্যে মামলার বিষয়ে সিদ্ধান্ত হবে। এর আগ পর্যন্ত ইমরান দম্পতির সাজা স্থগিত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

১০

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

১১

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১২

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

১৩

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৪

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

১৫

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

১৬

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

১৭

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

১৮

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৯

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

২০
X