কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৪, ০৫:২৮ পিএম
আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ০৬:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ইমরান খানের ১৪ বছরের কারাদণ্ড স্থগিত

ইমরান খান। পুরোনো ছবি
ইমরান খান। পুরোনো ছবি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির ১৪ বছরের কারাদণ্ড স্থগিত করা হয়েছে। তোশাখানা দুর্নীতি মামলার সাজা স্থগিত করে সোমবার (১ এপ্রিল) ইসলামাবাদ হাইকোর্ট এ রায় দেন।

ইসলামাবাদ হাইকোর্ট বলেছেন, ঈদের ছুটির পর ১০ দিনের মধ্যে মামলার বিষয়ে সিদ্ধান্ত হবে। এর আগ পর্যন্ত ইমরান দম্পতির সাজা স্থগিত থাকবে। খবর আল জাজিরার।

এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে ইমরান ও তার স্ত্রীকে কারাদণ্ড দেন অপর একটি আদালত। রায়ে তাদের ১০ বছরের জন্য সরকারি দায়িত্ব পালনে নিষিদ্ধ এবং প্রত্যেককে ৭৮৭ মিলিয়ন রুপি জরিমানার আদেশ দেওয়া হয়।

৭১ বছর বয়সী ইমরান খানের বিরুদ্ধে অভিযোগে বলা হয়, ২০১৮ থেকে ২০২২ সালের এপ্রিল মাস পর্যন্ত প্রধানমন্ত্রী থাকাকালীন ১৪০ মিলিয়ন রূপীর রাষ্ট্রীয় উপহার বিক্রি করেছেন তিনি। এ তথ্য তিনি সুকৌশলে গোপনও করেন।

পাকিস্তানের দুর্নীতি দমন সংস্থা মামলাটি করে। এর বিবরণে বলা হয়, খান ও তার স্ত্রী মিলে বেআইনিভাবে উপহার কেনা এবং বিক্রি করেছেন বলে নিশ্চিত হয়েছেন তদন্তকারীরা।

একাধিক মামলার রায়ে গত বছরের আগস্ট থেকে কারাগারে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী পিটিআইয়ের রাজনীতিবিদ সাইদ জুলফিকার বুখারি বলেন, যেভাবে রাষ্ট্রীয় উপহারের মামলাটি আদালতে অগ্রসর হচ্ছে তার ভিত্তিতে তিনি ইমরানের মুক্তির বিষয়ে আত্মবিশ্বাসী।

তিনি আরও বলেন, ‘আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। আশা করি, খান ও তার স্ত্রীর বিরুদ্ধে অন্য সব মামলায় এ রায় প্রভাব ফেলবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

গুলশান কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান

সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

ফ্রানসিস্কো মার্তিগারের যুদ্ধবিরোধী উচ্চারণ

বিশ্বকাপ জিতলে সবচেয়ে বেশি বোনাস পাবে ব্রাজিল

বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী

আজু মোটর কলেজের বাংলাদেশ মেধা উন্নয়ন কর্মসূচির শুভ সূচনা

বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ

খুবি অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানি অভিযোগ

উন্নত চিকিৎসা তথ্য ও সেবা এখন হাতের মুঠোয়

১০

‘চানাচুর মার্কা’ বাজেট, শুনতে ভালো কিন্তু খেলে পেট খারাপ : আমির হামজা

১১

জাবিতে মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন

১২

তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের সম্ভাব্যতা যাচাই চলছে : প্রধানমন্ত্রী

১৩

জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ

১৪

ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী 

১৫

হোসাইন মোহাম্মদ দিদারের কবিতা : দীর্ঘশ্বাসের দীর্ঘ লাইন

১৬

সংখ্যালঘুদের ওপর নিপীড়নের বিচারসহ ৭ দফা দাবি পূজা উদযাপন ফ্রন্টের

১৭

পাকিস্তানের প্রস্তাবে যেখানে হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

১৮

শিক্ষার্থীদের সঙ্গে খোশগল্পে মেতে উঠলেন জাইমা রহমান

১৯

সংসদে প্রধানমন্ত্রী / হজের খরচ আরও কমাতে কাজ করছে সরকার

২০
X