কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৩, ১০:৩৭ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৩, ১০:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

মেয়াদ শেষের আগেই ক্ষমতা ছাড়ার ঘোষণা শাহবাজ শরিফের

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি : সংগৃহীত
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি : সংগৃহীত

আগামী আগস্ট মাসে বর্তমান পাকিস্তান জোট সরকারের মেয়াদ শেষ হবে। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

আজ রোববার (১৬ জুলাই) শিয়ালকোটের সরকারি মহিলা কলেজ বিশ্ববিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এ তথ্য জানান তিনি।

শাহবাজ শরিফ বলেন, ‘আগামী মাসে আমাদের সরকারের মেয়াদ শেষ হবে। আমরা আমাদের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই ক্ষমতা ছেড়ে দেব। এরপর একটি অন্তর্বর্তীকালীন সরকার দেশের ক্ষমতায় আসবে।’

তবে কয়েক দিন আগেই শাহবাজ শরিফ জানিয়েছিলেন, তার সরকার মেয়াদ শেষ করবে। তবে আজকের এ ঘোষণার ফলে বর্তমান জাতীয় পরিষদের মেয়াদ শেষ হওয়া নিয়ে আরও অনিশ্চয়তা বাড়ল বলে জানিয়েছে জিও নিউজ।

২০১৮ সালের ১২ আগস্ট তৎকালীন ইমরান খানের দল পিটিআইয়ের নেতৃত্বে বর্তমান সরকার যাত্রা করেছিল। তবে গত বছর পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে ইমরান খান বিদায় নিলে শেহবাজের পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ) ক্ষমতা গ্রহণ করে।

গত বুধবার শাহবাজ বলেছিলেন, তার জোট সরকারের মেয়াদ আগামী ১৪ আগস্ট শেষ হবে। এরপর আগামী অক্টোবর বা নভেম্বরে দেশের পরবর্তী নিবার্চন হতে পারে। পাকিস্তান নির্বাচন কমিশন (ইসিপি) এ তারিখ ঘোষণা করবে।

পাকিস্তানের সংবিধান অনুযায়ী, স্বাভাবিকভাবে সরকারের মেয়াদ শেষ হওয়ার ৬০ দিন পর সাধারণ নির্বাচন আয়োজন করতে হবে। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই সংসদ ভেঙে দেওয়া হলে নির্বাচন আয়োজনের তারিখ ৯০ দিন পর্যন্ত বাড়ানো যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজন নিহত

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

প্রেমিকের বাড়িতে স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

১০

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

১১

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১২

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১৪

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৫

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৬

সড়কে হাঁটুপানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৭

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

১৮

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

১৯

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

২০
X