কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মে ২০২৪, ১০:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

এবার চাঁদের বুকে পা রাখবে পাকিস্তান

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গেল বছর চাঁদের বুকে পা দিয়েছে দক্ষিণ এশিয়ার দেশ ভারত। এবার সেই পথ অনুসরণ করে পৃথিবীর একমাত্র উপগ্রহের মাটিতে পা ফেলতে যাচ্ছে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানও। আগামী শুক্রবার চীনের সহায়তায় মহাকাশের পথে যাত্রা করবে পাকিস্তানের পতাকাখচিত প্রথম কোনো মহাকাশযান।

পাকিস্তানের দ্য ইনিস্টিটিউট অব স্পেস টেকনোলজি মঙ্গলবার জানিয়েছে চীনের হাইনান প্রদেশের একটি মহাকাশ স্টেশন থেকে তাদের মহাকাশযানটি উৎক্ষেপণ করা হবে।

দ্য ডনের এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের ঐতিহাসিক চন্দ্র মিশন আগামী ৩ মে চীনের হাইনানে অবস্থিত মহাকাশ স্টেশনে চ্যাং-৬ চন্দ্রানুসন্ধান মহাকাশযানে করে দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে যাত্রা করবে। পাকিস্তানের এই চন্দ্র মিশনের নাম দেওয়া হয়েছে আইকিউব-কিউ।

নিজস্ব নকশা ও উন্নয়ন প্রযুক্তির মাধ্যমে আইকিউব-কিউ মহাকাশ অরবিটারটি চীনের সাংহাই ইউনিভার্সিটি ও পাকিস্তানের জাতীয় মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান সুপারকোর সহায়তায় ইনস্টিটিউট অব স্পেস টেকনোলজির বিজ্ঞানীরা তৈরি করেছে বলে জানানো হয়। এতে দুটি অপটিক্যাল ক্যামেরা সংযুক্ত করা হয়েছে, যা দিয়ে চন্দ্রপৃষ্ঠের ছবি তোলা যাবে।

কারিগরি যোগ্যতা এবং পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার আইকিউব-কিউ চীনের চ্যাং-৬ মিশনের সঙ্গে একীভূত করা হয়েছে। চ্যাং-৬ চীনের চন্দ্রানুসন্ধানের জন্য পরিচালিত মিশনের ষষ্ঠ মিশন। আইএসটি তাদের অফিসিয়াল ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমের হ্যান্ডেলগুলোতে এই উৎক্ষেপণের ভিডিও সরাসরি সম্প্রচার করবে বলে জানায়।

চীনের এ চন্দ্রাভিযান চাঁদের দূরবর্তী পৃষ্ঠে অবতরণ করবে এবং সেখানকার নমুনা সংগ্রহ করে গবেষণার জন্য পৃথিবীতে ফিরে আসবে বলে জানানো হয়। চীনের এ মিশনটি পাকিস্তানের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ এটি পাকিস্তানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি কিউবস্যাট স্যাটেলাইট আইকিউব-কিউ বহন করছে। কিউবস্যাট হল ক্ষুদ্রাকৃতির উপগ্রহ যা সাধারণত ছোট আকার এবং মানসম্পন্ন নকশায় তৈরি করা হয়।

গেল বছরের আগস্টে বিশ্বের প্রথম দেশ হিসেবে ভারত প্রথমবার চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে। এর মধ্য দিয়ে উপমহাদেশের প্রথম দেশ এবং একই সঙ্গে এখন পর্যন্ত সবচেয়ে কম খরচে চন্দ্রাভিযান সম্পন্ন করে দিল্লি। এবার উপমহাদেশের দ্বিতীয় দেশ হিসেবে চাঁদে মিশন পাঠাতে যাচ্ছে পাকিস্তান। যদিও ভারতের চন্দ্র মিশন দেশটির একক প্রকল্প থাকলেও পাকিস্তানের চন্দ্র মিশনে সহায়তা করছে চীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১০

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১১

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১২

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৩

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৪

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৫

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৬

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৮

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৯

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X