কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ মে ২০২৪, ০২:৫০ পিএম
আপডেট : ০৮ মে ২০২৪, ০২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

বুশরা বিবিকে ইমরানের কারাগারে পাঠানোর নির্দেশ

ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি। ছবি : সংগৃহীত
ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি। ছবি : সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে বানিগালা উপজেল থেকে আদিয়ালা কারাগারে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি)। আদিয়ালা কারাগারে বর্তমানে বন্দি অবস্থায় আছেন ইমরান। খবর জিও নিউজের।

বুধবার (৮ মে) আদিয়ালা কারাগারে স্থানান্তর করতে বুশরার দাখিল করা আবেদনের ওপর সংরক্ষিত রায় ঘোষণার সময় এ নির্দেশ দিয়েছেন আইএইচসির বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেব।

যুক্তিতর্ক শুনানি শেষে গত ২ মে এই রায় সংরক্ষণ করে রাখেন হাইকোর্ট। তখন জেলের সুপারিনটেনডেন্ট জানিয়েছিলেন, বুশরা বিবিকে তাদের কারাগারে জায়গা দিতে পারবেন না। কেননা কারাগারটিতে ইতোমধ্যেই অনেক বেশি কয়েদি অবস্থান করছেন। তার ওপর নিরাপত্তাজনিত ইস্যুর কথাও বলেন তিনি।

বানিগালা হলো বুশরা বিবির বাসভবন। তোশাখানা দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর গত ৩১ জানুয়ারি বুশরার এই বাসভবনকে উপজেল হিসেবে ঘোষণা করা হয়। এরপর থেকে তিনি গৃহবন্দি অবস্থায় দিন পার করছেন। তবে আজকের রায়ে বুশরা বিবির বাসভবনকে উপজেল হিসেবে ঘোষণার প্রজ্ঞাপনকে অবৈধ বলে সিদ্ধান্ত দিয়েছেন আদালত।

এর আগে তোশাখানা দুর্নীতি মামলায় ইমরান ও বুশরাকে ১৪ বছর করে সাজা দিয়েছিলেন পাকিস্তানের জবাবদিহি আদালতের বিচারক মুহাম্মদ বশির। এই সাজার পাশাপাশি সাবেক এই প্রধানমন্ত্রীর ওপর ১০ বছরের জন্য সরকারি দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এ ছাড়া এই দম্পতিকে দেড়শ কোটি পাকিস্তানি রুপি জরিমানা করেন বিচারক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X