কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৩, ০৯:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

পেরুতে ভয়ংকর জিবিএস রোগ শনাক্ত, ৩ মাসের জরুরি অবস্থা ঘোষণা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

দক্ষিণ আমেরিকার দেশে পেরুতে গিলেন ব্যারে সিনড্রোম বা জিবিএস নামে নতুন একটি রোগ ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। ভয়ংকর এই রোগের কোনো ওষুধ নেই। এ ছাড়া এই রোগ কীভাবে ছড়ায় তা-ও জানেন না বিজ্ঞানীরা। এমন পরিস্থিতিতে তিন মাসের জরুরি অবস্থা ঘোষণা করেছে পেরু সরকার।

বার্তা সংস্থা মার্কোপ্রেসের বরাতে এএফপির জানিয়েছে, এখন পর্যন্ত ১৮২ জনের শরীরে জিবিএস রোগ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১৪৭ জন সুস্থ হলেও ৩১ জন এখানো চিকিৎসাধীন। এ ছাড়া চারজনের মৃত্যু হয়েছে।

এরই মধ্যে জিবিএস রোগ মোকাবিলায় বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে পেরু সরকার। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অস্বাভাবিক হারে জিবিএস রোগের সংক্রমণ বাড়ায় আগামী ৯০ দিন স্বাস্থ্যবিষয়ক জরুরি অবস্থা ঘোষণা করেছে সরকার।

স্বাস্থ্যমন্ত্রী সেজার ভাসকুয়েজ জানান, সম্প্রতি পেরুতে অনেক মানুষের শরীরে জিবিএস রোগ শনাক্ত হয়েছে। এ জন্য মানুষের জীবন রক্ষায় জরুরি অবস্থার মতো কঠিন ব্যবস্থা নেওয়া হয়েছে। এটি দেশটির ২৫ অঞ্চলে কার্যকর থাকবে।

সারা বিশ্বে জিবিএস আক্রান্ত রোগীর সংখ্যা কম হলেও এ রোগকে বেশ ভয়ংকর বলেই দাবি করছেন বিজ্ঞানীরা। তারা বলছেন, জিবিএস রোগীর স্নায়ুতে সরাসরি আক্রমণ করে। তবে এর জন্য কোন ভাইরাস বা ব্যাকটেরিয়া দায়ী, তা এখনো জানেন না বিশেজ্ঞরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১০

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১১

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

১২

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

১৩

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

১৪

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

১৫

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

১৬

রিজার্ভ আরও বাড়ল

১৭

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

১৮

কারামুক্ত আইভী লড়বেন সিটি করপোরেশন নির্বাচনে

১৯

পদত্যাগের দুদিন পর পার্বত্য চট্টগ্রামবাসীর প্রতি দীপেন দেওয়ানের বার্তা

২০
X