কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ১২:৩০ পিএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ০১:৪০ পিএম
অনলাইন সংস্করণ

পরিচয় মিলল সেই তরুণীর

রাশেদা আক্তার। ছবি : সংগৃহীত
রাশেদা আক্তার। ছবি : সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগের সামনে ট্রলিতে ফেলে রাখা সেই তরুণীর পরিচয় মিলেছে।

ওই তরুণীর নাম রাশেদা আক্তার (২২)। তিনি মাগুরা সদর উপজেলার পুখুরিয়া গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের মেয়ে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে ঢামেক হাসপাতালের মর্গে নিহতের বড় বোন খালেদা আক্তার ও ভগ্নিপতি মামুন লাশটি শনাক্ত করেন।

এর আগে সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় ‘স্বামী’ পরিচয় দিয়ে এক ব্যক্তি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের সামনে ট্রলিতে লাশটি রেখে কৌশলে পালিয়ে যান।

রাশেদার বোন খালেদা আক্তার জানান, সম্প্রতি মাগুরার আলোকদিয়া অমরেশ বসু ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন রাশেদা। বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নেওয়ার জন্য ১৬ দিন আগে তিনি মাগুরা থেকে ঢাকায় আসেন এবং মিরপুরে খালেদার বাসায় ওঠেন। পড়াশোনার পাশাপাশি জীবিকা নির্বাহের জন্য মিরপুরের একটি পোশাক কারখানায় কাজও শুরু করেন রাশেদা।

ভগ্নিপতি মামুন জানান, মঙ্গলবার সকালে মাগুরা থেকে ফোনে তারা জানতে পারেন—এলাকায় রটেছে নয়ন ইসলাম নামের এক যুবক রাশেদাকে হত্যা করেছে এবং ঘটনার পর থেকে তার পরিবার পলাতক রয়েছে। এ খবর পেয়ে তারা ঢামেক হাসপাতালের মর্গে ছুটে আসেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গত শনিবার রাশেদা কর্মস্থলে যাননি। ওই দিন রাত ৮টার দিকে তিনি বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি।

মিরপুর মডেল থানার ওসি মো. গোলাম আজম বলেন, মৃতের স্বজনরা মঙ্গলবার রাতে থানায় এসে অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১০

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১১

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

১৩

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৪

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১৫

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৬

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

১৭

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

১৮

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

১৯

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

২০
X