মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৪, ০৪:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

সাত দশক পর ফিলিস্তিনিপন্থি প্রার্থীর কাছে লেবার পার্টির পরাজয়

ফিলিস্তিনপন্থি প্রার্থী আদনান। ছবি : সংগৃহীত
ফিলিস্তিনপন্থি প্রার্থী আদনান। ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে উত্তর-পশ্চিমাঞ্চলীয় সাবেক শিল্পনগরী ব্ল্যাকবার্নে সাত দশকের ইতিহাসের পতন হয়েছে। আসনটিতে এতকাল রাজত্ব করে আসছিল লেবার পার্টি। তবে এবারের নির্বাচনে লেবার প্রার্থী কেট হলার্নকে হারিয়েছেন ফিলিস্তিনপন্থি স্ত্রতন্ত্রপ্রার্থী আদনান হোসাইন।

শুক্রবার (০৫ জুলাই) মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, গাজায় ইসরায়েলি অভিযান নিয়ে লেবার পার্টির অবস্থান ভোটারদের মধ্যে বিভক্তি ও অসন্তোষ তৈরি করেছে। আসনটিতে স্বতন্ত্র প্রার্থী আদনানের জয় সেই ইঙ্গিত দিয়েছে।

নির্বাচনে ফিলিস্তিনপন্থি এ স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন ১০ হাজার ৫১৮ ভোট। অন্যদিকে পরাজিত প্রার্থী পেয়েছেন ১০ হাজার ৩৮৬ ভোট। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ১৩২ ভোটে পরাজিত হয়েছেন।

আসনটিতে সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত ক্রেইগ মারেও প্রতিদ্বন্দ্বিতা করেছেন। গাজাপন্থি প্লাটফর্ম জজ গ্যালওয়েজের ওয়ার্কাস পার্টি থেকে নির্বাচন করে তিনি সাত হাজার ১০৫ ভোট পেয়েছেন। উত্তর-পশ্চিমাঞ্চলীয় এ আসনটিতে ৬৯ বছর ধরে প্রতিনিধিত্ব করে আসছে লেবার পার্টি।

আদনান হোসাইন পেশায় আইনজীবী। নির্বাচনে গাজাপন্থি প্লাটফর্ম থেকে দাঁড়িয়েছেন। তাকে সাবেক লেবার কাউন্সিলরদের একটি দল সমর্থন দিয়েছিল। দলটির গাজা নীতিকে ঘিরে তারা লেবার পার্টি থেকে সরে আসেন। গত মে সামের শুরুতে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে দলটি ব্ল্যাকবার্ন বরোর দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছিল।

জুনের মাঝামাঝিতে মিডল ইস্ট আইকে আদনান বলেন, সাধারণ নির্বাচনের জয়ের ব্যাপারে আমি আত্মবিশ্বাসী। আমি এ কমিউনিটিতে বড় হয়েছি। তাদের ভাষায় আমি কথা বলি। আমি তাদের সংগ্রামের গল্পগুলোও জানি।

তিনি বলেন, গাজায় যা ঘটছে তা গুরুত্বপূর্ণ। সেজন্য আমি নির্বাচনে দাঁড়িয়েছি। দারিদ্র্য ও স্বাস্থ্যসেবাও রড় ইস্যুগুলোর অন্যতম বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১০

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১১

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১২

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৩

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৪

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৫

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৬

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১৭

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১৮

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১৯

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

২০
X