কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩, ১১:১৫ এএম
অনলাইন সংস্করণ

ব্রিটিশ মিউজিয়ামে চুরি, কর্মী বরখাস্ত

লন্ডনের বিখ্যাত ব্রিটিশ মিউজিয়াম। ছবি : সংগৃহীত
লন্ডনের বিখ্যাত ব্রিটিশ মিউজিয়াম। ছবি : সংগৃহীত

লন্ডনের বিখ্যাত ব্রিটিশ মিউজিয়াম থেকে এবার প্রদর্শনীর মূল্যবান জিনিসপত্র চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক কর্মীকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) মার্কিন সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, মিউজিয়ামের বেশ গুরুত্বপূর্ণ কিছু জিনিস চুরি ও হারিয়ে গেছে। এর মধ্যে স্বর্ণ, গহনা ও দামি মূল্যবান পাথর রয়েছে। এ ঘটনায় এক কর্মীকে বরখাস্ত করা হয়েছে। মিউজিয়াম কর্তৃপক্ষ জানিয়েছে, হারানো ও চুরি হওয়া জিনিসপত্রের বেশির ভাগ স্টোররুমে রাখা ছিল।

ব্রিটিশ মিউজিয়ামের পরিচালক হার্টউইগ ফিশ্চার বলেন, হারানো মালামাল উদ্ধারে জোর তৎপরতা চালানো হচ্ছে। এটি খুবই অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমি আমার সব সহকর্মীর জিনিসপত্র সুরক্ষায় সর্বোচ্চ তৎপর হওয়ার আহ্বান জানিয়েছি।

তিনি বলেন, এ ঘটনায় জাদুঘরের নিরাপত্তা আরও জেরাদার করা হয়েছে। এ ছাড়া বিশেষজ্ঞদের সঙ্গে নিয়ে হারানো, ক্ষতি হওয়া ও চুরি হওয়া জিনিসের নির্দিষ্ট তালিকা করতে কাজ চলছে। এ ছাড়া বরখাস্ত হওয়া কর্মীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে চুরির ঘটনায় মহানগর পুলিশ তদন্ত করছে। তবে এখনো কাউকে আটক করা হয়নি। এ ছাড়া মিউজিয়ামের নিরাপত্তা ব্যবস্থা পুনরায় পর্যালোচনা করা হচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, হারানো এসব জিনিস খ্রিস্টপূর্ব ১৫ থেকে ১৯ শতকের বিভিন্ন সময়ের নিদর্শন। এগুলো একাডেমিক ও গবেষণার জন্য প্রদর্শন করা হয়েছিল।

সংবাদ সংস্থা পিএ জানিয়েছে, এটা বোঝা যাচ্ছে যে এসব জিনিস ২০২৩ সালের আগে একটা উল্লেখযোগ্য সময় ধরে সরানো হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, আটক ৮

বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনছে ফিফা

কলেজে যাওয়ার পথে প্রাণ গেল ছাত্রীর

রাঙ্গুনিয়ায় বেহাল ২০ কোটি টাকার সড়ক-কালভার্ট / লাশ নেওয়ার পথও এখন উত্তল-অবতল

সব দলের দুই ম্যাচ শেষে কার অবস্থান কোথায়

কারাগারে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে ১৯ সদস্যের জাতীয় টাস্কফোর্স গঠন

‘তিথির হাতের মেহেদী দেওয়া ছবিতে আলভী লেখা এআই জেনারেটেড’

গান আছে সম্মান আছে, নেই শুধু চিকিৎসার টাকা

দুই দিনের রিমান্ডে আলভী

১০

বান্দরবানের পাহাড়ে মিলল কঙ্কাল, পাশে কাঁধের ব্যাগ

১১

তৃষার এক পোস্টেই সকল গুঞ্জনের সমাপ্তি

১২

সামনের সারির একটি আসনের বিনিময়ে নীতি বিকিয়ে দিলেন: তাসনিম জারা

১৩

নকআউটে যেতে যে সমীকরণ মেলাতে হচ্ছে ব্রাজিলকে

১৪

রাজধানীতে ৩ দিন যেসব সড়ক এড়িয়ে চলবেন

১৫

দেশে ফিরলেন লিবিয়ায় আটক সেই যুবক  ‎

১৬

মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএ’র জরুরি নির্দেশনা

১৭

নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪

১৮

বহু বছর পর আবারও এক হলেন তিন কিংবদন্তি, কিন্তু কেন?

১৯

মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম

২০
X