কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩, ০৬:৫২ পিএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ০৬:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

এবার যুক্তরাজ্যের মন্ত্রী ও সাংবাদিকসহ ৫৪ জনের ওপর নিষেধাজ্ঞা

দুই দেশের পতাকার ফটোশপ। ছবি : সংগৃহীত
দুই দেশের পতাকার ফটোশপ। ছবি : সংগৃহীত

এবার যুক্তরাজ্যের নাগরিকসহ তাদের বিভিন্ন প্রতিষ্ঠানের হয়ে কাজ করা ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। ফলে এসব ব্যক্তিরা রাশিয়ায় প্রবেশ করতে পারবেন না। মার্কিন সংবাদমাধ্যম বিবিসি শনিবার (১৯ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এবার রাশিয়া যুক্তরাজ্যের ৫৪ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। রাশিয়ার নাগরিকদের ওপর যুক্তরাজ্যের দেওয়া নিষেধাজ্ঞার পাল্টা পদক্ষেপ হিসেবে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। এ তালিকায় যুক্তরাজ্যের সংস্কৃতিমন্ত্রী লুসি ফ্রেজার ও আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান আইনজীবী করিম খান রয়েছেন। এ ছাড়া নিষেধাজ্ঞার আওতায় বিবিসি, টেলিগ্রাফ ও গার্ডিয়ানের সাংবাদিকও রয়েছেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সংস্কৃতিমন্ত্রী লুসি ফ্রেজারের ওপর আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন থেকে রাশিয়াকে দূরে রাখার অভিযোগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ ছাড়া প্রতিরক্ষামন্ত্রী অ্যানাবেল গোল্ডির ওপর ইউক্রেনকে অস্ত্র সহায়তার অভিযোগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

নিষেধাজ্ঞার আওতায় থাকা বিবিসির সাংবাদিকরা হলেন- প্রধান নির্বাহী ডেবোরাহ টার্নেস, উপস্থাপক ও বিশ্লেষণ সম্পাদক রস অ্যাটকিনস এবং সামাজিক যোগাযোগমাধ্যমবিষয়ক প্রতিনিধি মারিয়ানা স্প্রিং। নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় বিবিসি জানিয়েছে, তারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ চালিয়ে যাবে।

এর আগে চলতি বছরের মার্চে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। তার বিরুদ্ধে ইউক্রেনে হামলা করে শিশুদের নির্বাসনের মাধ্যমে যুদ্ধাপরাধের অভিযোগ করা হয়। যদিও এ অভিযোগ অস্বীকার করে মস্কো।

রাশিয়া জানিয়েছে, নিষেধাজ্ঞার এ তালিকা আরও বাড়তে পারে। এর আগেও শতাধিক ব্রিটিশ এমপি, সাংবাদিক ও প্রতিরক্ষা কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল রাশিয়া। এ ছাড়া গত বছরের জুনে ইউক্রেন থেকে রাশিয়ার আগ্রাসনের ওপর প্রতিবেদন করার অভিযোগে বিবিসির সাংবাদিক ক্লিভ মাইরি ও ওরলা গুইরিনসহ কয়েকজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল রাশিয়া।

তারও আগে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসনের অভিযোগে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল পশ্চিমা বিভিন্ন দেশ। এ সময়ে রাশিয়ার তেল, গ্যাস ও হীরা আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়। একই সময়ে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাজ্য। এভাবে রাশিয়ার অন্তত সহস্রাধিক ব্যক্তির ওপর বিভিন্ন দেশের নিষেধাজ্ঞা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ড মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

নাহিদা আক্তারের রেকর্ড

১০

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১১

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১২

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৩

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৪

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

১৫

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

১৬

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

১৭

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

১৮

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

১৯

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

২০
X