কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ০৯:০৩ এএম
অনলাইন সংস্করণ

ইরানের বিরুদ্ধে ব্রিটিশ নিষেধাজ্ঞা

কিয়ার স্টারমার ও খামেনি। ছবি :  সংগৃহীত
কিয়ার স্টারমার ও খামেনি। ছবি : সংগৃহীত

ইরানের একজন তেল বিক্রেতা এবং চারটি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ব্রিটেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) এই ঘোষণা আসে। খবর রয়টার্সের।

খবরে বলা হয়েছে, নিষেধাজ্ঞাপ্রাপ্তরা এমন একটি নেটওয়ার্কের অংশ যারা তেহরানের বিদেশের কার্যকলাপকে সমর্থন করে। ইউক্রেন এবং ইসরায়েলে অস্থিতিশীলতা সৃষ্টিতেও কাজ করে তারা।

নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে মোহাম্মদ হোসেইন শামখানির সম্পদ জব্দ এবং ভ্রমণ নিষেধাজ্ঞা। তার এবং নিষেধাজ্ঞাপ্রাপ্ত কোম্পানির জাহাজ, পেট্রোকেমিক্যাল এবং আর্থিক খাতের কোম্পানিগুলোর সম্পদ জব্দ। ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।

এ বিষয়ে ব্রিটেনের মধ্যপ্রাচ্য বিষয়ক মন্ত্রী হামিশ ফ্যালকনার বলেছেন, বাণিজ্যিক নেটওয়ার্ক এবং সংযুক্ত সংস্থাগুলো থেকে আয়ের ওপর নির্ভর করে ইরান আরও সক্ষম হয়ে উঠছে। এ অর্থ তারা অস্থিতিশীল কার্যকলাপ পরিচালনা করতে ব্যবহার করে। মধ্যপ্রাচ্যজুড়ে প্রক্সি এবং অংশীদারদের সহায়তা করা, যুক্তরাজ্যের মাটিতে রাষ্ট্রীয় হুমকিকে সহায়তা করাসহ বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত ইরান।

লন্ডনে ইরানি দূতাবাস জানিয়েছে, তারা ব্রিটেনের একতরফা এবং অবৈধ পদক্ষেপের নিন্দা করছে। যেসব অভিযোগ আনা হয়েছে তা ভিত্তিহীন।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টার ছেলে শামখানি। মন্তব্যের জন্য তার সঙ্গে যোগাযোগ করা যায়নি।

গত মাসে শামখানির ওপর নিষেধাজ্ঞা আরোপকারী যুক্তরাষ্ট্র বলেছে, বিশ্বজুড়ে ইরানি ও রাশিয়ান তেল এবং অন্যান্য পণ্য বিক্রি করে এমন একটি মধ্যস্থতাকারী নেটওয়ার্কের মাধ্যমে কন্টেইনার জাহাজ এবং ট্যাঙ্কারের একটি বিশাল নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করেন তিনি।

বৃহস্পতিবার ব্রিটেন কর্তৃক নিষেধাজ্ঞা আরোপিত কিছু কোম্পানিকে শামখানির পক্ষে বা তার নির্দেশে কাজ করার জন্য অভিযুক্ত করা হয়। জুলাই মাসে ইউরোপীয় ইউনিয়নও শামখানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেপ ভার্দের ভোজিনিয়া ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

আর্জেন্টিনা ফুটবল বসকে যুক্তরাষ্ট্রে আটকের খবর, যা জানা গেল

সেই বিচারককে গোপালগঞ্জ থেকে প্রত্যাহার

যবিপ্রবির নতুন ট্রেজারার ড. ফারুক হাসান

এনসিপির সেই শীর্ষ নেতা স্থায়ী বহিষ্কার

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১০

ভক্ত সেজে দুই ভরি স্বর্ণ হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার 

১১

বাংলাদেশের পোশাক খাতে সাসটেইনেবিলিটি রিপোর্টিং জোরদারে বিজিএমইএ-জিআরআইর কৌশলগত অংশীদারত্ব

১২

যুক্তরাষ্ট্র-সৌদি পারমাণবিক চুক্তি যেভাবে ইরানের সঙ্গে আলোচনায় প্রভাব ফেলবে

১৩

বন্দরের বহির্নোঙরে কোস্টগার্ডের অভিযান, আটক ১৬

১৪

দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে, বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলার

১৫

চট্টগ্রামে রাঙ্গুনিয়া-কাউখালী সড়ক যোগাযোগ বন্ধ

১৬

স্পেনের মিডফিল্ডার ওলমোকে ‘ঘুসি’, মুখ খুললেন আর্জেন্টিনার সহকারী কোচ

১৭

আর্জেন্টিনার জার্সি থেকে সরল ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

১৮

কিউআর কোড স্ক্যান করার আগে যে ৫টি বিষয় অবশ্যই দেখবেন

১৯

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

২০
X