কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৪, ০৯:১৭ এএম
আপডেট : ১৪ জুলাই ২০২৪, ১০:৩৪ এএম
অনলাইন সংস্করণ

সিনেম্যাটিক স্টাইলে ভবন থেকে গুলি করা হয় ট্রাম্পকে

সমাবেশে হামলায় আহত ট্রাম্প। ছবি : সংগৃহীত
সমাবেশে হামলায় আহত ট্রাম্প। ছবি : সংগৃহীত

নির্বাচনী সমাবেশে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গুলির ঘটনায় তোলপাড় গোটা যুক্তরাষ্ট্র। সর্বোচ্চ নিরাপত্তার বলয় ভেঙে তাকে কীভাবে গুলি করা হয়েছে তা নিয়ে রোমহর্ষক বর্ণনা দিচ্ছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বলা হচ্ছে, অনেকটা সিনেম্যাটিক স্টাইলে তার ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। ট্রাম্পকে হত্যা করতে আগ থেকেই পাশের একটি ভবনে অবস্থান নেয় হামলাকারী। ট্রাম্পের নির্বাচনী সমাবেশস্থল থেকে ভবনের দূরত্ব মাত্র ২০০ থেকে ৩০০ ফুট।

রোববার (১৪ জুলাই) সিবিএস নিউজের বরাতে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বলা হচ্ছে, ট্রাম্পকে হত্যাচেষ্টায় ব্যবহার করা হয়েছে, এআর স্টাইলের অত্যাধুনিক প্রযুক্তির রাইফেল। যা দিয়ে কয়েক সেকেন্ডে ডজন ডজন গুলি ছোড়া সম্ভব।

মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়, পেনসিলভেনিয়ায় এক নির্বাচনী প্রচারণা সভায় ট্রাম্পের ওপর হামলার এ ঘটনা ঘটে। এতে অল্পের জন্য রক্ষা পেলেও আহত হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। এ সময় পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয়েছে বলেও জানানো হয়।

চাঞ্চল্যকর এ হত্যাচেষ্টায় ট্রাম্পের এক সমর্থন নিহত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ট্রাম্প মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন। এ সময় হঠাৎ তার কান একটি গুলি লাগে। সঙ্গে সঙ্গে মঞ্চে বসে পড়েন তিনি। এ সময় তার সমর্থকদের চিৎকার করতে শোনা যায়। এরপর তাৎক্ষণিকভাবে সিক্রেট সার্ভিসের সদস্যরা ট্রাম্পকে দ্রুত একটি গাড়িতে তোলেন। এ সময় ট্রাম্পের কান ও গাল বেয়ে রক্ত পড়তে দেখা যায়। ওই গাড়িতে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পরিবর্তন নিয়ে গণশুনানি, জনদাবি ও বিক্ষোভ

মায়ের মৃত্যুতে দেশে ফিরছেন ফরাসি কোচ

‘মেসি সর্বকালের সেরা’, এই মন্তব্যটি ভুয়া : রোনালদো

তবে কি আজ নেইমারের দিন?

রাশিয়ান হাউসে ‘মহান দেশপ্রেমিক যুদ্ধ’র শোক ও স্মরণ দিবস পালিত 

বিশ্বকাপে ইরানকে সুখবর দিলো যুক্তরাষ্ট্র

মসজিদে ঝুলছে ইমামের মরদেহ, রুমে পড়ে আছে চিরকুট

কেন ফ্রি-কিক নেননি রোনালদো?

রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে উজবেকিস্তানকে গুঁড়িয়ে দিল পর্তুগাল

মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড রোনালদোর

১০

এখনো ফুরিয়ে যাইনি… বিশ্বরেকর্ড গড়েই নিন্দুকদের জবাব রোনালদোর

১১

সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড পেলেন ২৫ গুণীজন

১২

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

১৩

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

১৪

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৫

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

১৬

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

১৭

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

১৮

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

১৯

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

২০
X